Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে যুবদলের পাল্টা কর্মসূচি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 3, 2026 6:06 am

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। পরে এর প্রতিবাদে একই এলাকায় পাল্টা মিছিল করেছে কালিয়াকৈর পৌর যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে হঠাৎ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় মিছিল বের করেন যুবলীগের নেতাকর্মীরা। আকস্মিক এ কর্মসূচিকে কেন্দ্র করে মহাসড়কে কিছু সময় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রায় পাঁচ মিনিট মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় সূত্রের দাবি, মিছিলে নেতৃত্ব দেন কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা খাত্তাব মোল্লা। কর্মসূচি শেষে নেতাকর্মীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।

যুবলীগের মিছিলের খবর ছড়িয়ে পড়ার পর একই এলাকায় প্রতিবাদ মিছিল বের করেন কালিয়াকৈর পৌর যুবদলের শতাধিক নেতাকর্মী। তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সড়কে মিছিলের প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান।

কালিয়াকৈর পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কিছু নেতাকর্মী সড়কে মিছিল করেছে। এর প্রতিবাদে এবং তাদের সতর্ক করতে যুবদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, পল্লীবিদ্যুৎ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সেখান থেকে চলে যায়। তিনি বলেন, বিএনপি তাদের প্রতিবাদ করতেই পারে এবং এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম

‎কুবিতে ময়মনসিংহ বিভাগীয় স্টুডেন্টস অ্যালায়েন্সের নবীন বরণ ও প্রবীণ বিদায়

গণভোট ও নির্বাচনের বার্তা নিয়ে ভোটের গাড়ি ত্রিশালে

ঈদুল আযহা: ত্যাগ, সচেতনতা ও শৃঙ্খলার এক মহান শিক্ষাদান

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে ১.২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাউফলে ধানের শীষের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ বিতরণ

দিনাজপুরে ট্রাকচাপায় দুই যুবক নিহত