Tuesday , 17 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল, বিতর্কে জেলা আইনজীবী সমিতি

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 17, 2025 9:16 am

 

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬ জন প্রভাবশালী আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি। তবে বিতর্কিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং ব্যারিস্টার শাহজাহান ওমরের সদস্যপদ বহাল থাকায় সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ নাসিমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে সদস্যপদ বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে এ সিদ্ধান্ত প্রকাশ্যে আসে।

বাতিল হওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সাবেক সভাপতি আবদুল মান্নান রসুল, সহ-সভাপতি মঞ্জুর হোসেন ও তাঁর ছেলে মোর্শেদ কামাল, সাবেক সরকারি কৌশলী (জিপি) তপন কুমার রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম আলম খান কামাল, আ.স.ম মোস্তাফিজুর রহমান (মনু), মাহাবুবুর রহমান তালুকদার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সদস্য সচিব জি.কে মোস্তাফিজুর রহমান, সাবেক এপিপি সঞ্জয় কুমার মিত্র, মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, কার্তিক চন্দ্র দত্ত, সৈয়দ মোঃ জাহাঙ্গীর শামীম, তানজিলা হক, মোঃ আবুল বাশার এবং আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস. এম. রুহুল আমীন রিজভী।

তবে চিঠিতে সদস্যপদ বাতিলের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে, “গত ২২ এপ্রিলের কার্যনির্বাহী কমিটির সভায় আপনার সদস্যপদ বাতিল করা হয়েছে।”

এ বিষয়ে সমিতির ভর্তি বিষয়ক সম্পাদক অ্যাড. আক্কাস সিকদার বলেন, “শুধু আওয়ামীপন্থী নন, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ও অনিয়মিত প্রায় ৩০ জনের সদস্যপদ বাতিলের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে সাধারণ সভা ছাড়া এত বড় সিদ্ধান্ত গঠনতন্ত্র অনুযায়ী কার্যকর করা যায় না।”

কার্যনির্বাহী সদস্য অ্যাড. আনিসুর রহমান খান বলেন, “সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হলেও প্রকৃতপক্ষে সভায় এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি সাধারণ সভায় উপস্থাপন করার কথা ছিল।”

বাতিল হওয়া সদস্য অ্যাড. কার্তিক চন্দ্র দত্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সদস্যপদ অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। আমরা শিগগিরই আইনি পদক্ষেপ নেব।”

অন্যদিকে সমিতির সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সভাপতি অ্যাড. মো. নাসিমুল হাসান বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনে প্রমাণিত হয়েছে, তাঁরা বিগত সরকার আমলে নানা অনিয়ম ও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের সদস্যপদ বাতিল করা হয়েছে।”

এ ঘটনায় জেলা আইনজীবী সমিতিতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করেছে। অনেকেই মনে করছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে কৃষক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৫ উদ্বোধন

সৈয়দপুর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত

গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘দেয়াল লিখন’

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

চৌদ্দগ্রামে তিন পরিবারের সবাইকে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

মোংলায় একটি পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি