Saturday , 29 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

২৪ ঘণ্টার ভোগান্তি শেষে সচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর সেতুর জরুরি সংস্কারকাজ শেষ হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে। প্রায় ২৪ ঘণ্টার ভোগান্তির পর শনিবার সকালে বন্ধ থাকা লেনটি খুলে দেওয়া হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর সেতুর ঢাকামুখী লেনের জরুরি সংস্কারকাজ শেষ হয়েছে। শনিবার সকালে সংস্কার করা লেনটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর মহাসড়কে স্বাভাবিক অবস্থা ফিরে আসে এবং যাত্রীদের দীর্ঘ ভোগান্তির অবসান হয়।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে টানা বৃষ্টির কারণে সেতুর ঢাকামুখী লেনে প্রায় পাঁচ মিটার দীর্ঘ একটি বড় গর্ত তৈরি হয়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর তাৎক্ষণিকভাবে লেনটি বন্ধ করে জরুরি সংস্কারকাজ শুরু করে।

একটি লেন দিয়ে যান চলাচল চালু থাকায় অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। এতে মহাসড়কের ওই অংশ থেকে কুমিল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সড়ক ও জনপথ (সওজ) নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী আলরাজী রিয়ন জানান, বৃষ্টিতে সৃষ্ট গর্তটি মাইক্রো কংক্রিট দিয়ে ঢালাই করা হয়েছিল। কংক্রিট পুরোপুরি শক্ত হয়ে যান চলাচলের উপযোগী হতে অন্তত ২৪ ঘণ্টা সময় প্রয়োজন হওয়ায় শুক্রবার ভোর থেকে শনিবার সকাল পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা সীমিত রাখা হয়েছিল।

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আলম জানান, শনিবার সকাল ৯টার দিকে সেতুটি পুরোপুরি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এরপর হাইওয়ে পুলিশের টানা দেড় ঘণ্টার প্রচেষ্টা এবং অতিরিক্ত পুলিশ সদস্যদের তৎপরতায় মহাসড়কের যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়। বর্তমানে ঢাকামুখী ও চট্টগ্রামমুখী উভয় লেনেই যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

গ্যাসের উৎপাদন বাড়াতে তিনটি নতুন কূপ খনন করবে বাপেক্স

নাসিরনগরে আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নবীনগরের সলিমগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত।

কুড়িগ্রামে ফিস্টুলা রোগী সনাক্তকরণ সংক্রান্ত অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ভারতের লিগে খেলে নিষিদ্ধ হওয়ায় অবসরের ঘোষণা প্যাটেলের

চৌদ্দগ্রামে দুর্গাপূজায় তারেক রহমানের নির্দেশে শুভেচ্ছা উপহার বিতরণ

ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

বাউফলে সাংবাদিক ইউনিয়নের ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার