Saturday , 29 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সরকারি কাজে বাধার মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সরকারি কাজে বাধা দেওয়ার মামলাসহ তিনটি মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং শুক্রবার (২৮ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার শিদলাই গ্রামের আলম বাড়ির আমির হোসেনের ছেলে মো. সাব্বির হোসেন (২৬) এবং একই বাড়ির মজিবুর রহমানের ছেলে মো. শাকিব (২৫)। সাব্বির হোসেন শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার শিদলাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সরকারি কর্তব্যকাজে বাধা দেওয়ার মামলাসহ তিনটি মামলার এজাহারভুক্ত ওই দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাদারীপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ

চবিতে ৮ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের সফল অভিযান

দোয়ারায় মসজিদের জমি নিয়ে জটিলতা: স্ট্যাম্পে বিক্রি, রেজিস্ট্রি করতে অস্বীকৃতি-বিক্রেতার বিরুদ্ধে আদালতে মামলা

পাঁচবিবির জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসিক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত

কুবির সাথে ‎জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স এর স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এনসিপি কুড়িগ্রাম সদরের ৮নং পাঁচগাছি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন