Tuesday , 25 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ফের ভারতজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো এখনো বাস্তবায়ন না হওয়ায় আবারও দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী কর্মসূচি নির্ধারণে সোমবার (২৪ আগস্ট) জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক করছে সংগঠনটি।

রোববার এক বিবৃতিতে সিজেপি জানায়, সরকারকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। এর মধ্যে দেশজুড়ে পুনরায় শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টিও রয়েছে।

সিজেপির দাবি, আগের আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদি সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর গুরুত্বপূর্ণ অংশ এখনো পূরণ হয়নি। বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি এখনো দেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এর আগে ভারত সরকারের আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই প্রাথমিক আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। তবে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে তারা।

সিজেপির নেতারা জানান, নতুন করে আন্দোলনের পরিস্থিতি তৈরির অন্যতম কারণ গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত একটি শুনানি। তাদের অভিযোগ, বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে আদালত বারবার সরকারের সহযোগিতা চাইলেও কেন্দ্র প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি।

সংগঠনটির দাবি, দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার একটি সমন্বিত তালিকা জমা দিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে। তালিকা পাওয়া গেলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে দেওয়া বিশেষ ক্ষমতা ব্যবহার করে আদালত একযোগে মামলাগুলো বাতিলের বিষয়টি বিবেচনা করতে পারে বলে জানিয়েছে সিজেপি।

তবে আদালতের নির্দেশের পরও সরকার ওই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ করেছে সংগঠনটি। সিজেপি বলেছে, আগের আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত ছিল তাদের সদিচ্ছার প্রকাশ, এটিকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা উচিত নয়।

সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে ভারতজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিজেপি। সংগঠনটি বলেছে, ‘আমাদের সদিচ্ছাকে দুর্বলতা হিসেবে দেখা যাবে না। শান্তিপূর্ণ আন্দোলন শেষ করার জন্য সরকার প্রতিশ্রুতি দেবে, আর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাওয়ার পর সেই প্রতিশ্রুতি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে- এভাবে একটি পুরো প্রজন্মকে অপমান করতে দেবো না আমরা।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

সর্বশেষ - লাইফস্টাইল