Monday , 24 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গাজা থেকে ঘুড়ি-ড্রোন পাঠানো বন্ধ না হলে অভিযান জোরদারের হুঁশিয়ারি ইসরাইলের

গাজা থেকে ইসরাইলের দিকে ঘুড়ি, ড্রোন ও বেলুন পাঠানোর ঘটনা অব্যাহত থাকলে সামরিক অভিযান আরও জোরদার করা হবে বলে হামাসকে সতর্ক করেছে ইসরাইল। তবে এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে হামাস।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, রোববার ইসরাইল এ সতর্কবার্তা দেয়। সাম্প্রতিক সময়ে গাজা থেকে সীমান্ত পেরিয়ে ঘুড়ি, ড্রোন ও বেলুন পাঠানোর ঘটনা বেড়েছে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার গাজা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চারটি ঘুড়ি পাওয়া যায় এবং রোববার সেনাবাহিনী আরও একটি ঘুড়ি গুলি করে ভূপাতিত করে। গত কয়েক দিনে এ ধরনের প্রায় ১০টি ঘুড়ি উদ্ধার করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর ধারণা, এসব উড়ন্ত বস্তু পাঠানোর পেছনে হামাসের সংশ্লিষ্টতা রয়েছে। যদিও এগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তাদের মতে, ইসরাইলের প্রতিক্রিয়া পর্যবেক্ষণের উদ্দেশ্যেই এগুলো পাঠানো হয়ে থাকতে পারে। এ ঘটনায় কয়েক বছর আগে আগুন লাগানো ঘুড়ি ও বেলুনের মাধ্যমে দক্ষিণ ইসরাইলের কৃষিজমিতে অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর স্মৃতিও ফিরে এসেছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক যৌথ বিবৃতিতে বলেন, ইসরাইলের দিকে ঘুড়ি, ড্রোন ও বেলুন পাঠানো অবিলম্বে বন্ধ না হলে দায়ীদের বিরুদ্ধে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লক্ষ্যভিত্তিক অভিযান আরও জোরদার করবে। পাশাপাশি যেসব এলাকা থেকে এসব উড়ন্ত বস্তু পাঠানো হচ্ছে, সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হতে পারে। এ বিষয়ে রোববার শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু ও কাটজ।

এদিকে, গাজা সীমান্তবর্তী এলাকার নেতা উরি এপস্টেইন ইসরাইলি চ্যানেল ১২-কে বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর তাঁরা আর শুধু আশ্বাসে ভরসা করতে চান না। তাঁর ভাষায়, আকাশে যে সতর্কবার্তা দেখা যাচ্ছে, তার দ্রুত জবাব দেওয়া সেনাবাহিনীর দায়িত্ব।

অন্যদিকে, হামাস এসব ঘটনার দায় অস্বীকার করেছে। দলটির রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম এক বিবৃতিতে দাবি করেন, গাজার শিশুরাই ধ্বংসস্তূপের মধ্যে হারানো শৈশব ফিরে পাওয়ার চেষ্টায় ঘুড়ি উড়িয়েছে। একই সঙ্গে হামাস অভিযোগ করেছে, গাজা থেকে ঘুড়ি ওড়ানোর ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে মধ্য গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গাজার বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী সংস্থার দাবি, রোববারের ওই হামলায় তিনজন নিহত হয়েছেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

৬৮ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি আসছে

পুবাইল থানা যুবদলের আংশিক কমিটি গঠন সভাপতি মুজিবুর-সম্পাদক সোহেল

গুরুদাসপুরে বেশি দামে সার বিক্রির অভিযোগ, বিপাকে কৃষক

ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন

ইরান ইস্যুতে নিরাপত্তা দলের সঙ্গে ট্রাম্পের বৈঠক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

কুষ্টিয়ায় অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র

আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়, আবেগঘন বার্তা স্ত্রীর

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ৮ অঞ্চলের নৌবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

গৃহবধূর চুল কেটে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার