Monday , 24 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

আগামী ২৪ ঘণ্টায় দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ এবং দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর ঊড়িষ্যা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা যৌথভাবে ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায়।

এদিকে, আজ ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নাটোরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম এগিয়ে চলছে

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

বীরগঞ্জে প্রধানমন্ত্রীর বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

বগুড়া প্রেসক্লাব ভবন ও মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান শামসুল হক টুকু

বালিয়াকান্দিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ছাত্রদলের দোয়ার মাহফিল

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

বৃত্তি পেলেন নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ কৃতি শিক্ষার্থী

নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই ববিতে, প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম