Sunday , 15 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পাঁচবিবিতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 15, 2025 5:03 am

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গতকাল শনিবার (১৪ জুন) বিকেল ৩ টায় মহব্বতপুর ফাজিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিঘাটা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি নৈতিকতা ও নেতৃত্ব বিকাশের একটি আদর্শ পাঠশালা। দেশের ভবিষ্যৎ নির্মাণে ছাত্রসমাজকে সঠিক পথে এগিয়ে নিতে ছাত্র শিবিরের কার্যক্রম জোরদার করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার বাইতুল মাল সেক্রেটারি মোঃ তারেক ইসলাম,ছাত্রশিবির পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিত,বালিঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ নূর বক্স মণ্ডল।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
ছাত্র শিবিরের পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি মোঃ লাবিব শাহরিয়া,ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ওয়ার্ড সভাপতি মোঃ তামিম প্রামাণিক,মহিপুর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আরমান হোসেন,পাঁচবিবি পশ্চিম থানা শিবিরের মানবসম্পদ উন্নয়ন (H.R.D) সম্পাদক মোঃ জাকির হোসেন,বালিঘাটা ইউনিয়ন শাখা শিবিরের সেক্রেটারি মোঃ রিয়াদ আহম্মেদ, প্রমুখ।

দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল:
ক্রীড়া প্রতিযোগিতা স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়,ঈদ পুনর্মিলনীর মূল পর্বে অতিথিরা ঈদের তাৎপর্য,ইসলামী ছাত্রশিবিরের আদর্শ এবং ছাত্র সমাজের দায়িত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সামসুজ্জামানের নেতৃত্বে কোম্পানীগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

নীলফামারী-১ আসনে বিএনপির তুহিনকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মুরাদনগরে অবৈধ ড্রেজার ও পাইপলাইন উচ্ছেদে উপজেলা প্রশাসনের ব্যাপক অভিযান

সন্তানকে নদীতে ফেলে থানায় গিয়ে মায়ের গ্রেপ্তার দাবি

ইবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানবন্ধন

পরীক্ষাকেন্দ্রে এসে জানালো করোনা পজিটিভ, চান্দিনায় দেখা গেল ব্যতিক্রমী চিত্র

নাচোলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

শতবর্ষী হিজল বাগান রক্ষায় ইউএনও’র অভিযান, দখলদারদের সতর্কবার্তা

কুবিতে র‍্যাগিংয়ের দায়ে ফের দুই শিক্ষার্থী বহিষ্কার