Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে : নুর

জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্টে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একই সঙ্গে দলটির নাম থেকে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়ার আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়ায় হামলায় আহত সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুরুল হক নুর এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ইসলামের নাম ব্যবহার করে ইসলামেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে।

নুর বলেন, গণঅভ্যুত্থানের পর প্রত্যাশা ছিল ফ্যাসিবাদবিরোধী সব শক্তি মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু তার পরিবর্তে জামায়াত ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছে এবং সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই সরকারের বিরুদ্ধে বিরূপ বক্তব্য দেওয়া শুরু করেছে। তার দাবি, দলটির নৈতিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজা ও সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ড উল্লেখ করা যায়।

আমির হামজার বিরুদ্ধে নারী সংসদ সদস্যদের এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে নুর বলেন, এসব বক্তব্যের মাধ্যমে জামায়াতের অবস্থানও স্পষ্ট হয়েছে। তিনি বলেন, এমন কর্মকাণ্ডের পরও দলটি নিজেদের ইসলামী দল দাবি করলে তা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। তাই জামায়াতে ইসলামীর নাম থেকে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানান তিনি।

নুরুল হক নুর আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। একইভাবে ১৯৭১ সালের গণহত্যা, লুটপাট ও গণধর্ষণের অভিযোগের কারণে জামায়াত-শিবিরকেও নিষিদ্ধ করা উচিত। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

কুষ্টিয়ায় নিজেদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে নুর বলেন, জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের সমালোচনা করায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তার দাবি, কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ সম্পাদক মহাদিসকে কুপিয়ে পায়ের দুটি রগ কেটে দেওয়া হয়েছে এবং কলেজ শাখার সভাপতি সোহানুর রহমান সোহানকে বেসবল দিয়ে মারধর করে আহত করা হয়েছে। সোহানের নাকের হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয়েছে বলেও তিনি জানান।

নুরের ভাষ্য, আওয়ামী লীগের আমলে জামায়াত-শিবির নিজেদের মজলুম হিসেবে উপস্থাপন করলেও গত ছয় মাসে তাদের কর্মকাণ্ডে তারা ‘জালেম সংগঠনে’ পরিণত হয়েছে। তিনি দলটিকে ‘ভাইরাসের মতো’ উল্লেখ করে বলেন, সুযোগ পেলে ভবিষ্যতে তারা দেশ ও জাতির জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ মধ্যনগরের জনজীবন

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

‎পাবনা চাটমোহরে অভিভাকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন

আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আলোকিত সংগঠন সম্মাননা অনুষ্ঠিত

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ

জয়পুরহাটের প্রথম নারী পুলিশ সুপার মিনা মাহমুদা এর দায়িত্ব গ্রহণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

দীর্ঘ অপেক্ষার অবসান- মীর শাহে আলমের প্রচেষ্টায় পৌরসভার পথে মোকামতলা

বৃহত্তর দিনাজপুরের জন্য ১,৪৯২ কোটি টাকার সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ