Saturday , 6 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আলোকিত সংগঠন সম্মাননা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 6, 2025 1:07 pm

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ 

দেশ ও সমাজের কল্যাণে মানবিক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বগুড়ার শিবগঞ্জে অনুষ্ঠিত হলো আবাম আলোকিত সংগঠন সম্মাননা ২০২৫। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের হলরুমে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম খান মুরাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি রাশেদুল্লাহ এবং আঞ্চলিক টিম সদস্য আকন্দ হাসান মাহমুদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শামীম, গাইবান্ধা জেলা প্রতিনিধি মিশু মিয়া, নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রাকিব, জয়পুরহাট জেলা প্রতিনিধি রিপন মিয়া, নওগাঁ জেলা সদস্য আবির আলামিনসহ হাফেজ জাকিরুল ইসলাম, শাহান আলী ও জাফুসহ আরও অনেকে। অনুষ্ঠানে ৩৯টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে এবং মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানবিক মূল্যবোধ ও সহযোগিতার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব। আবাম ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।” পরে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতা হস্তান্তর করে দায় এড়াতে পারবেন না উপদেষ্টারা: আখতার

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ এবং ক্লাস শুরু কবে জেনে নেন

নজরুল বিশ্ববিদ্যালয়ে “ছাত্র সংসদ: প্রত্যাশা ও সম্ভাবনা” বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসরাইলের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

পিরোজপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

ইরানে রাতভর যুক্তরাষ্ট্রের হামলা: নিহত ৮

জাবিতে ৫৪ তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত

দলীয় আনুগত্য নয়, পুলিশ চলবে আইন অনুযায়ী: প্রধানমন্ত্রী

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে অভিযান : তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ

ডিমলায় অবৈধ বালু উত্তোলন ও সরকারি জমি দখলের বিরুদ্ধে একযোগে অভিযান