Thursday , 6 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের গোপালপুরে প্রেমিক জিহাদ ভূঁইয়ার ঘরে অনশন করে বিয়ের পিঁড়িতে বসা মোনিয়া মুন্নি (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের মাত্র তিন মাসের মাথায় বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার হেমনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে স্বামীর বসতঘর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহত মুন্নি ওই গ্রামেরই মঞ্জু মিয়ার মেয়ে। অন্যদিকে তার স্বামী জিহাদ ভূঁইয়া একই এলাকার লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে জিহাদের বাড়িতে টানা পাঁচ দিন অনশনে বসেছিলেন মুন্নি। পরবর্তীতে গত ৩০ এপ্রিল স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে ৯ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে দেওয়া হয়। তবে বিয়ের পূর্বে গর্ভপাত করানো এবং মেয়ের জীবন সুরক্ষার আবেদন জানিয়ে মুন্নির মা রিনা বেগম স্থানীয় হেমনগর তদন্ত কেন্দ্রে আগে একটি লিখিত অভিযোগ করেছিলেন।

নিহতের স্বজনদের দাবি, দাম্পত্য জীবন শুরুর পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন নানা অজুহাতে মুন্নির ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালিয়ে আসছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্বামী জিহাদ ভূঁইয়াসহ পরিবারের অন্য সদস্যদের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গোপালপুর থানার ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ নির্ণয় এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত

নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহিপুুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ

‘ভালো হয়ে যাও মাসুদ’ আলোচিত বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের ঢাকায় বদলি

দিনাজপুরে ট্রাকচাপায় দুই যুবক নিহত

আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন