Wednesday , 29 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

প্রাইম মিনিস্টার্স ফুটবল প্রতিযোগিতা নিয়ে কুমিল্লা অঞ্চল কমিটির সভা

প্রতিবেদক
বাসস
July 29, 2026 9:26 am

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে কুমিল্লায় শিক্ষা অঞ্চল কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ও শিক্ষা অঞ্চল কমিটির প্রধান পৃষ্ঠপোষক ড. মো. জিয়াউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া হচ্ছে শরীর মন ভালো রাখার মাধ্যম। চট্টগ্রাম অঞ্চল থেকে ফুটবল প্রতিযোগিতা শুরু হবে- এটা আমাদের জন্য আনন্দের। আমরা যেনো এটাকে কেবল সরকারি একটা কর্মসূচি মনে না করি, আন্তরিকতার সঙ্গে আমরা এ টুর্নামেন্টকে সফল করে তুলবো। যার যার অবস্থান থেকে এটাকে সফল করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমার বিশ্বাস আপনারা সকলে এই উদ্যোগে সহযোগিতা করবেন।

সভাপতির বক্তব্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বলেন, প্রধানমন্ত্রীর মিশন ও ভিশন হলো ‘লার্নিং উইথ এন্টারটেইনমেন্ট’। আমরা শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করবো। খেলাধুলাই পারে নতুন প্রজন্মকে মাদক থেকেও দূরে রাখতে পারে। প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

সভায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি, অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের করণীয়, খেলোয়াড় নির্বাচন, নিরাপত্তা, আবাসন, পরিবহন, চিকিৎসাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, জেলা প্রশাসক রোজী আকতার, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম, কলেজ পরিদর্শক অধ্যাপক সিপন মিয়া, কুমিল্লা অঞ্চল কমিটির সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, মেধাবী ফুটবলার তৈরি এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে প্রশাসনের অভিযানে বন্ধ বাল্য বিবাহ, জরিমানা

চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের

নদীরক্ষা বাঁধে বৃক্ষরোপণ

নাসিরনগরে বিএনপির উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে: রুহুল কবির রিজভী

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পেলেন ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলোশিপ

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু

মিয়ানমারে খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

কুবিতে হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন, ফাইনাল ৩ জানুয়ারি