Sunday , 19 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সারাদেশে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে।

বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় এটি মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে, ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় রাজধানীর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে ১৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২২ মিনিটে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল

আমরা মরে গিয়ে নির্বাচন করতে দায়বদ্ধ নই, জাকসু প্রধান নির্বাচন কমিশনার

মধ্যনগরে ইউএনও’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ, জীবিত উদ্ধার দুই শিশু

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ

কাচালং নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঘাইছড়িতে দুর্গোৎসবের সমাপ্তি

কালকিনিতে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের ব্যাপক গণসংযোগ

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ১০ মামলার নারী আসামি গ্রেপ্তার

থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার

গাইবান্ধায় পুলিশ সুপারের বাসভবন থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার