Tuesday , 14 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

প্রতিবেদক
বাসস
July 14, 2026 7:12 am

সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালীতে চলাচলের সময় তাদের দুটি তেলবাহী জাহাজে ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে এক নাবিক নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত এ তথ্য জানিয়েছে।

এই হামলার আগে তেহরানে নতুন করে এক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আবারও তীব্র আকার ধারণ করেছে এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তেলসমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। দেশটি এর আগেও ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় নৌপথ দিয়ে যাওয়ার সময় ‘মোম্বাসা’ ও ‘আল বাহিয়াহ’ নামের দুটি জাতীয় তেলবাহী জাহাজকে লক্ষ্য করে দুটি ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় একজন ভারতীয় নাগরিক নাবিক নিহত হয়েছে। এছাড়া আটজন আহত হয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হামলার ফলে উভয় জাহাজে আগুন ধরে যায় এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানানো হয়।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে উল্লেখ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র তেহরানে নতুন করে এক দফা হামলা চালায়। এর পরপরই হরমুজ প্রণালিতে এই হামলার ঘটনা ঘটল, যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলেছে।

হরমুজ প্রণালী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হতো। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এদিকে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে, যাতে নৌপথটি সচল রাখার ব্যয় মেটানো যায়। একই সঙ্গে গত মাসে প্রত্যাহার করা ইরানি জাহাজের ওপর অবরোধও পুনর্বহালের ঘোষণা দেন তিনি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে এবি পার্টির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ববির ৪ হল প্রশাসনের ঈদ আয়োজন

আব্দুস সাত্তার বাণিজ্যিকভাবে তৈরি করছেন পুষ্টিকর ও সুস্বাদু কাঁঠালের বিস্কুট

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ মধ্যনগরের জনজীবন

আদি ঢাকার ঐতিহ্য নিয়ে শুরু হলো ‘ঢাকা নাট্যোৎসব’

ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২ ব্যক্তিকে ফাঁসি দিল ইরান

ত্রিশালে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জাজিরার সেনেরচরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝালকাঠি-২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১৬