Saturday , 11 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পঞ্চগড়ে পানিতে ডুবে ১ ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক
বাসস
July 11, 2026 1:41 pm

পঞ্চগড়, জেলার সদর উপজেলায় আজ গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় পানিতে ডুবে গুল মোহাম্মদ আলী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত গুল মোহাম্মদ আলী জেলার সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় হঠাৎ প্রবল স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী। এসময় নদী পাড়ের কয়েকজনের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন তাৎক্ষণিকভাবে গুল মোহাম্মদ আলীকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।  প্রায় দুই ঘন্টা পর নদী থেকে গুল মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করা হয়।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মানিকগঞ্জে পহেলা বৈশাখে ঘুড়ি উৎসব

চৌদ্দগ্রামে কোমলমতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা

দুর্ঘটনায় আহত পরীক্ষার্থীর পাশে নজরুল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটরা

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী

জাপানের হোক্কাইডো দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প

পঞ্চমবারের মতো কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন

জবিস্থ চটগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান

কুবিতে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা

বান্দরবান-৩০০ নং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন মাঠে নামছেন কে এস মং

বাঘাইছড়িতে তাতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও আলোচনা সভা