Wednesday , 8 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বিদ্যালয়ে শিক্ষার্থীকে দিয়ে ‘শরীর ম্যাসাজ’, ভিডিও ভাইরাল

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ (মালিশ) করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি আমলে নিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত ৫ জুলাই চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা কাজলী আক্তার এক শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে এলে ৬ জুলাই ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারা অনুযায়ী কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের অফিস কক্ষে কাজলী আক্তার একটি বিছানায় শুয়ে আছেন। এ সময় এক শিশু শিক্ষার্থী তার শরীর ম্যাসাজ করে দিচ্ছে। একই কক্ষে উপস্থিত ছিলেন অপর দুই সহকারী শিক্ষিকা ওয়াহিদা জান্নাত মুনমুন ও মনি আক্তার। তাদের একজন মোবাইল ফোন ব্যবহার করছিলেন, আরেকজন গল্পে ব্যস্ত ছিলেন।

এ বিষয়ে মো. রবিউল ইসলাম জানান, সহকারী শিক্ষিকা কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে সন্তোষজনক লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে, কুমিল্লা জেলা জাতীয় ছাত্র শক্তি “মশাল মিছিল”

প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ

মাইলস্টোনে দূর্ঘটনায় গুরুতর আহত সন্দ্বীপের নাবিল, পুড়ে গেছে শরীরের ৬০ শতাংশ

তৃপ্তির মনোনয়ন পুনর্বহালের দাবিতে শার্শায় গণজমায়েত

নীলফামারীতে বিএনপির দুই প্রার্থীর নাম ঘোষণা

অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি

৬ ফেব্রুয়ারির বাউফলে জামায়াতের জনসভা ঘিরে সংবাদ সম্মেলন

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি

শেষ মুহূর্তের গোলে জাপানকে পরাজিত করে শেষ ষোলতে ব্রাজিল