Wednesday , 24 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

পেট্রোলের দাম না কমায় তেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

প্রতিবেদক
বাসস
June 24, 2026 10:39 am

পেট্রোলের দাম যথেষ্ট না কমায়, বড় তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব নিয়ে সমালোচনার মুখে বুধবার তিনি এ নির্দেশ দেন।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল প্রবাহ বন্ধ করে দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘বড় তেল কোম্পানিগুলো তেলের জন্য যে অনেক কম দাম দিচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাম্পে জ্বালানির দাম কমাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘ওই দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাচ্ছে। অর্থাৎ ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে।’

যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম একটি রাজনৈতিক ইস্যু। কারণ দেশটির বিপুল মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহন।

যুদ্ধ শুরুর সিদ্ধান্ত ও এর ফলে লাখো মার্কিন নাগরিকের জ্বালানি ব্যয়ের ওপর প্রভাব নিয়ে ট্রাম্প সমালোচনার মুখে পড়েছেন।

এদিকে, নভেম্বরে কংগ্রেস নির্বাচন ঘনিয়ে আসায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সংঘাত শেষ হওয়ার পর জ্বালানির দাম ‘পাথরের মতো নিচে নেমে আসবে’ বলে ট্রাম্প বারবার পূর্বাভাস দিয়েছিলেন।

তবে অর্থনীতিবিদরা এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাদের ধারণা, তেলের দাম যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরতে কয়েক মাস সময় লাগতে পারে।

তেহরান ও ওয়াশিংটন একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। এতে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল পুনরায় শুরুর বিষয়টি রয়েছে। তবে ইরানের পরমাণু কর্মসূচির মতো বিষয়গুলো এখনো বিরোধের মধ্যে রয়েছে।

যুদ্ধের আগের তুলনায় এখনো পেট্রোলের দাম বেশি রয়েছে। তবে প্রাথমিক চুক্তির ঘোষণা দেওয়ার পর থেকে তা কমেছে।

মোটর ক্লাবগুলোর ফেডারেশন এএএ মোটর ক্লাবের তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রতি গ্যালন (৩.৮ লিটার) সাধারণ পেট্রোলের গড় দাম ছিল ৩ দশমিক ৯৩ ডলার।

যুক্তরাষ্ট্রে তেলের দাম ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার ও মধ্যপ্রাচ্যের যুদ্ধে করদাতাদের অর্থের কোটি কোটি ডলার ব্যয় করায়, ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ অনেক মার্কিন নাগরিক তার সমালোচনা করেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

রাজধানীর বাজারে চিংড়িতে জেলি, অভিযানে জব্দ ও ধ্বংস

নবায়নযোগ্য জ্বালানিতে এনজিওগুলোকে অনুদাননির্ভরতা ছেড়ে ব্যবসাভিত্তিক বিনিয়োগের আহ্বান মন্ত্রীর

চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রী মৃত্যু, বিদ্যালয়ে শোকের ছায়া

ছাত্রদল নেতার হাতে হেনস্তা: সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে উঠলো ক্যাম্পাসে

উচ্চশিক্ষার মান উন্নয়নে ওবিই কারিকুলাম প্রণয়ন অপরিহার্য: বেরোবি উপাচার্য

২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের

ঠাকুরগাঁওয়ে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

নাসির নগরে ০৮ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

ভিটেমাটি হারানোর শঙ্কা: দোয়ারাবাজারে সুরমা নদীর ভাঙন রোধে তিন গ্রামবাসীর মানববন্ধন