Saturday , 20 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সারাদেশের শিক্ষার্থীদের সরাসরি দেখানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল

প্রতিবেদক
বাসস
June 20, 2026 11:30 am

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ম্যাচের আজকের খেলা দেশের প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের সরাসরি দেখানো হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা উপলক্ষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য খেলা প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

গত মঙ্গলবার (১৬ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

আজ শনিবার ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়াম-এ জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে।

বালক দলের ফাইনাল ম্যাচ বিকেল ২টা ২০ মিনিট থেকে শুরু হয়ে ৩টা ৫০ মিনিট শেষ হয়। বালিকা দলের ফাইনাল ম্যাচ বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে, এবং তা শেষ হবে বিকেল ৫টা ৩৫ মিনিটে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম বাসসকে জানান, ‘এই মূহূর্তে কসবা উপজেলার প্রায় ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে এই খেলাটি সরাসরি দেখানো হচ্ছে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাাসন মাহবুবা আইরিন বাসস’কে জানান, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়সমূহে এই খেলা দেখানোর ফলে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, ক্রীড়া সংস্কৃতির বিকাশ এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্যে এই উদ্যোগ নেয়া হয়।

এর আগে, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছিল, উপজেলা ও থানা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা নিজ নিজ এলাকার বিদ্যালয়গুলোতে খেলা প্রদর্শনের বিষয়টি তদারকি করবেন এবং প্রয়োজনীয় সমন্বয় করবেন।

এদিকে শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত কাজের মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিদ্যালয়ভিত্তিক খেলাধুলার পরিবেশ আরও শক্তিশালী হবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফরিদপুরে ভ্যানের চাপায় দুই বছরের শিশুর মৃত্যু

জুলাই শহীদদের স্মরণে হল নামকরণের দাবি জানালো জাবি শিবির

আমতলা প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন ক্রিকজোন

মার্কিন নৌ অবরোধ ‘ব্যর্থ হবেই’: ইরানের প্রেসিডেন্ট

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

কন্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা প্রদান করবে শিল্পকলা একাডেমি

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতি: মুক্তিপণ দিয়ে ফিরলেন অপহৃত নজরুল

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পাঁচবিবি উপজেলা জামায়াতের উদ্যোগে শহীদদের স্মরণে দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ

ইটভাটা মালিকের হামলার প্রতিবাদে মানববন্ধন