Monday , 4 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সৌদি আরবে পৌঁছেছেন ৪৫,৬৪৯ জন বাংলাদেশি হজযাত্রী

প্রতিবেদক
বাসস
May 4, 2026 12:19 pm

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১৫টি হজ ফ্লাইটে মোট ৪৫ হাজার ৬৪৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। কর্মকর্তারা আজ (সোমবার) এ তথ্য জানান।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত মোট ১১৫টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান।

এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ১০ হাজার ৮৭৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়াও আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১০ হাজার ৬৮৯ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

পরিচালক জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩টি ফ্লাইটে ২১ হাজার ৬৮৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৪১টি ফ্লাইটে ১৫ হাজার ৮৭৯ জন এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৯১ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

অবশিষ্ট ৩২ হাজার ৬৭৫ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে যাবেন বলেও জানান তিনি।

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১ টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস মোট ৭৮ হাজার ৩২৪টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৮৭৯টি ভিসা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬শে মে সৌদি আরবে পবিত্র হজ পালন করা হবে বলে আশা করা হচ্ছে।

হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু

অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার, গোয়াইনঘাটে ট্রাকসহ আটক ১

সাদাপাথর লুট ঘটনায় কোম্পানীগঞ্জের নতুন ওসি, সরানো হল ভারপ্রাপ্ত ওসি

কুয়েটে ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা, আন্দোলনে শিক্ষার্থীরা

সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষার প্রশ্ন বিতরণে কেন্দ্র সচিবদের নির্দেশনা ঢাকা বোর্ডের

জাবির শহীদ সালাম বরকত হলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চাকরী হারানোর জেদ থেকে সফল উদ্যোক্তা

পরীক্ষার হলে মোবাইল ফোন পাওয়া গেলে বহিষ্কার করা হবে: কুবি প্রশাসন

কাল বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন

আজ বছরের দীর্ঘতম রাত: প্রকৃতির নীরব বার্তা আর শীতের গভীরতা