Monday , 4 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার লিমনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাসস
May 4, 2026 8:45 am

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ আজ বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে দেশে পৌঁছেছে।

লিমনের লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর, বাংলাদেশ সরকারের পক্ষে তা গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এরপর, প্রতিমন্ত্রী বিমানবন্দরে উপস্থিত লিমনের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে তার লাশ হস্তান্তর করেন।
এ সময় তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যোগাযোগ আছে।

সেইসঙ্গে, যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করবে এবং হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকার নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পাশে আছে বলে উল্লেখ করেন শামা ওবায়েদ ইসলাম।

প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক, নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে সরকারের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

লাশ দেশে আনা, গ্রহণ ও হস্তান্তরের প্রক্রিয়ার সার্বিক ব্যবস্থাপনা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

উল্লেখ্য, নিহত লিমনের লাশ গত ২ মে সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে প্রেরণ করা হয়। মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল ও কনসাল সেখানে উপস্থিত থেকে প্রেরণ প্রক্রিয়া তদারকি করেন।

নিহত লিমনের জানাজার নামাজ গত বৃহস্পতিবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়।

বিগত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অপর বাংলাদেশী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ শনাক্তের খবর নিশ্চিত করা হয়। এর পরপরই মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট তার লাশ দেশে প্রেরণের জন্য পরিবারের কাছ থেকে সম্মতি নিয়ে, পিনালেস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারকে লাশটি ফিউনারেল হোমের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ জানায়।

বর্তমানে ফিউনারেল হোমের তত্ত্বাবধানে নিহত বৃষ্টির লাশ বাংলাদেশে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আগামী ৬ মে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
৭ মে বৃহস্পতিবার তার লাশ দেশে পাঠানোর জন্য ফিউনারেল হোম ফ্লাইট বুকিংয়ের প্রস্তুতি নিচ্ছে।

মায়ামিস্থ বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল ও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে একযোগে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মান্দায় মহান বিজয় দিবস উদযাপন

খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে : উপদেষ্টা আসিফ

শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক

মাভাবিপ্রবি’র ক্যাফেটেরিয়ায় পর্দাব্যবস্থা দাবি করে প্রশাসনের দ্বারে নারী শিক্ষার্থীরা

নাসিরনগরে প্রায় অচল ১ ও ২ টাকার ধাতব মুদ্রা, ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী

জাতীয় নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে: সিইসি

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও র‍্যালি অনুষ্ঠিত

গাবতলীতে আবাম ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্ট ১৪৪ এর আওতায় ছাগল হাঁস ও মুরগি বিতরণ

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি: মাভাবিপ্রবির ৫ জনের বিশ্বসেরা কৃতিত্ব