Saturday , 25 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ভারতের লিগে খেলে নিষিদ্ধ হওয়ায় অবসরের ঘোষণা প্যাটেলের

প্রতিবেদক
বাসস
April 25, 2026 2:41 pm

ভারতে ‘অনুমোদনহীন’ ওয়ার্ল্ড লিজেন্ডস প্রো টি-টোয়েন্টি লিগ খেলার কারনে নিষিদ্ধ হওয়ায় অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার সামিত প্যাটেল।

গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড লিজেন্ডস প্রো টি-টোয়েন্টি লিগ’-এ অংশ নেন প্যাটেল। ভারতের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টটি ভারতীয় বোর্ড (বিসিসিআই) কর্তৃক অনুমোদিত নয়।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়ম অনুযায়ী, অনুমোদনহীন কোন ক্রিকেট লিগে কোন খেলোয়াড় অংশ নিলে ১২ মাস ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ থাকবে। এ কারনে ১২ মাসের নিষেধাজ্ঞা পান প্যাটেল।

নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন প্যাটেল। বিবিসি স্পোর্টসের একটি অনুষ্ঠানে ৪১ বছর বয়সী প্যাটেল বলেন, ‘নিয়ম জানলে আমি সম্ভবত ঐ লিগে খেলতাম না। আমাদের খেলা নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল। ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হওয়ায় অবসরের সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাব।’

ভারতে ঐ লিগ খেলায় গ্রীষ্মের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার পেসার পিটার সিডলও।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৩১ ম্যাচ খেলে ১২,৬৯২ রান এবং ৩৫৭ উইকেট শিকার করেছেন প্যাটেল।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ইংল্যান্ডের হয়ে ৬ টেস্ট, ৩৬ ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন প্যাটেল।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

নজরুল বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে যুবদল নেতার বিরুদ্ধে রাতের আঁধারে গাছ কেটে নেওয়ার অভিযোগ

মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

এক বাছুর থেকেই ডেইরি সাম্রাজ্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন হাজেরা বেগম।

আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কারোপ

নাটোরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের প্রণোদনা প্রদান

আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হলো ঐতিহাসিক চরমোনাই মাহফিল