Friday , 24 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ঢাবি সেন্টার ফর চায়না স্টাডিজের প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

প্রতিবেদক
বাসস
April 24, 2026 4:25 pm

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর চায়না স্টাডিজের উদ্যোগে ‘বাংলা ভাষা ও সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্ক’ বিষয়ে ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে।

চীনের ২ জন শিক্ষার্থী এই বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। সনদপত্র প্রাপ্ত ২ জন শিক্ষার্থী হলেন হুয়াং মিংগাইন ও জিয়ং জিতিং।

শুক্রবার সেন্টারের কার্যালয়ে আয়োজিত সনদপত্র বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চীনা শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

সেন্টার ফর চায়না স্টাডিজের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ড. লি হোম এর সভাপতিত্বে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন এবং কোর্সের প্রশিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এম এ কাউসার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওবায়দুল হক বক্তব্য রাখেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা স্বাগত বক্তব্য দেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলা ভাষা, সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে সফলভাবে কোর্স সম্পন্ন করায় চীনা শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি চীনকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য আবাসিক হল নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীন সহযোগিতা প্রদান করছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় অবৈধ বালু উত্তোলন, ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা

প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি

কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

বাগেরহাটের সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্ধার

সারাদেশে অবৈধ মজুতকৃত ৪,৬৯,০৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার

নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দুর্গাপূজার ৯ দিনের ছুটি শেষে কাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

নাসির নগরে র‍‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ জন

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু

৩ দফা দাবি বাস্তবায়নের কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি