Saturday , 18 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাংলাদেশে হাম-জ্বর মোকাবিলায় সহযোগিতা করতে আগ্রহী ভারতের পিআইএমএস হাসপাতাল

প্রতিবেদক
বাসস
April 18, 2026 5:28 am

বাংলাদেশে হাম ও ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব মোকাবিলায় কারিগরি ও চিকিৎসাসেবা দেওয়ার মাধ্যমে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে ভারতের রাজস্থানের উদয়পুরে অবস্থিত পিআইএমএস (প্যাসিফিক ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস) মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল|

একইসঙ্গে প্রতিষ্ঠানটি বাংলাদেশি চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ এবং ক্যানসারসহ জটিল রোগীদের সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের সেবা দেওয়ার প্রস্তাব দিয়েছে|

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিআইএমএস অনকো সার্জারি সার্ভিসের পরিচালক ডা. কুরেশ বামবারা এ তথ্য জানান|

ডা. কুরেশ বামবারা বলেন, ‘বাংলাদেশ সরকার চাইলে এ দেশে বিদ্যমান হাম ও ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে পিআইএমএস-এর অভিজ্ঞ চিকিৎসক দল পাঠিয়ে আমরা সরাসরি সহযোগিতা করতে পারি| এছাড়া সঠিক চিকিৎসা পদ্ধতি ও জনসচেতনতা বৃদ্ধিতে ডিজিটাল মাধ্যমে (অডিও-ভিডিও) প্রয়োজনীয় পরামর্শ ও কর্মসূচি পরিচালনায় আমরা প্রস্তুত|’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতের নামকরা অন্যান্য হাসপাতালের তুলনায় পিআইএমএস-এ বাংলাদেশি রোগীদের জন্য থাকা-খাওয়া ও রোগ নির্ণয়সহ সামগ্রিক চিকিৎসার ব্যয় অনেক কম রাখা হচ্ছে| বিশেষ করে ক্যানসার, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং লিভারের মতো জটিল রোগের চিকিৎসায় কোনো গোপন চার্জ ছাড়াই সাশ্রয়ী সেবা নিশ্চিত করছে এই প্রতিষ্ঠান|

গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারি সার্ভিসের পরিচালক ডা. কামাল কিশোর বিষ্ণ বলেন, ‘আমরা শুধু চিকিৎসাতেই সীমাবদ্ধ থাকতে চাই না| বাংলাদেশ সরকার চাইলে এ দেশের চিকিৎসকদের আমরা বিশেষায়িত ট্রেনিং বা প্রশিক্ষণের সুযোগ দেব| এতে তারা আন্তর্জাতিক মানের আধুনিক চিকিৎসা পদ্ধতি আয়ত্ত করে নিজ দেশেই উন্নত সেবা দিতে পারবেন|’

তিনি আরও বলেন, পিআইএমএস একটি পূর্ণাঙ্গ বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকায় এখানে নিয়মিত আধুনিক গবেষণা চলে| বিশেষ করে ‘টিউমার ম্যাপিং’ ও ‘মিনিমালি ইনভেসিভ টেকনিক’-এর মতো সূক্ষ্ম প্রযুক্তি ব্যবহার করে এখানে অপারেশন করা হয়, যা রোগীর দ্রুত সুস্থতা নিশ্চিত করে|

হাসপাতালের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ম্যানেজার অনিতা রায় বলেন, ‘সীমান্ত ছাড়িয়ে মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য| আমরা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাতের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী যাতে উন্নত চিকিৎসার অভাবে কেউ বঞ্চিত না হন|’

সংবাদ সম্মেলনে জানানো হয়, আধুনিক মডুলার অপারেশন থিয়েটার ও উন্নত ডায়াগনস্টিক ইমেজিং সুবিধাসম্পন্ন এই হাসপাতালে বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ অগ্রাধিকার ও প্রয়োজনীয় নথিপত্র (ডকুমেন্টেশন) ˆতরিতে বিশেষ সহায়তা প্রদান করা হবে|

অনুষ্ঠানে পিআইএমএস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

স্বামী কর্তৃক স্ত্রীকে অন্য মানুষ দিয়ে ৩দিন ধরে ধর্ষণ

লালমনিহাট-০৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

নেপালে অন্তর্বর্তীকালীন নেতা হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি কার্কি

দাবী না মানলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামা হবে- মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ

কোম্পানীগঞ্জে এড. আব্দুল্লাহ আল হেলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার

থার্টি ফার্স্টে কক্সবাজারে নিষেধাজ্ঞা, বন্ধ সব উন্মুক্ত আয়োজন

ইসরাইলকে রক্ষায় ৮১০ মিলিয়ন ডলার নিঃশেষ যুক্তরাষ্ট্রের

দেবিদ্বারে ভৈষেরকুট মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও বই বিতরণ”

শিবগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ