Thursday , 16 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

প্রতিবেদক
বাসস
April 16, 2026 9:37 am

কুমিল্লা জেলায় আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযানকালে একটি মাইক্রোবাস সহ বিপুল পরিমান ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।

আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার ভোররাতে জেলার আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায় বিজিবি। অভিযানকালে সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আনন্দপুর এলাকায় একটি মালিকবিহীন হায়েস মাইক্রোবাস শনাক্ত করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মোট বাজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত শাড়িগুলো ও গাড়িটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কলাপাড়ায় সর্বপ্রথম এক মসজিদের মুয়াজ্জিনের জন্য মসজিদ কমিটি পেনশন চালু করেছে

বর্ষাকালেই দেখা যায় রাস্তার নতুন রূপ

মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর পরিত্যক্ত ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

খুবিতে কুসা আয়োজিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা

ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিউইয়র্কে লিজিওনেয়ার্স রোগে একজনের মৃত্যু

কুড়িগ্রামে জাতীয় নারী শক্তির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

গবেষণা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয় ও চীনের ঐতিহাসিক চুক্তি

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের