Wednesday , 1 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বগুড়ায় অবৈধ সিগারেট কারখানায় অভিযান, রাজস্ব স্ট্যাম্প জব্দ

প্রতিবেদক
বাসস
April 1, 2026 5:32 am

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় আজ অবৈধ সিগারেট কারখানায় অভিযানকালে বিপুল পরিমাণ নকল সিগারেট, তৈরির সরঞ্জাম এবং ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র (অতিরিক্ত পুলিশ সুপার) আতোয়ার রহমান।

মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে একটি ভাড়া বাসায় অভিযানকালে এসব মালামাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন- সজিব ইসলাম (২০), মো. রাকিব ইসলাম (২২) ও কামরুজ্জামান (২২)। তাদের তিনজনের বাড়ি নীলফামারী জেলার সদর উপজেলার চরচরাবাড়ী দক্ষিণপাড়া এলাকায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, অভিযানকালে ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করা হয়েছে যার আনুমানিক মূল্য ৬৪ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট ও সিগারেটের খালি প্যাকেট এবং প্যাকেট মোড়ানোর কাজে ব্যবহৃত দু’টি পলিথিন রোল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেন কুয়েট শিক্ষার্থী সেতু কুমার

পহেলা বৈশাখ উদযাপনে নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ দিনের কর্মসূচি

ডিমলায় ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা

চার ঘণ্টা পর আদমজী ইপিজেডের কারখানার আগুন নিয়ন্ত্রণে

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত

মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশনা যুক্তরাষ্ট্রের

ইলেকট্রনিক ডিভাইসে অতি আসক্তি, চক্ষু হাসপাতালে বাড়ছে শিশুরোগী