Tuesday , 31 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চাকসু নেতার উপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 31, 2026 9:37 am

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চাকসুর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করার দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়“মাসুম ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন কি করে”, “সন্ত্রাসীদের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না”, “সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও”।

সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন বলেন, হামলাটি পরিকল্পিত এবং প্রশাসনের নীরবতায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।

আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তাওহিদ অভিযোগ করে বলেন, পূর্বেও অপরাধীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সহ-সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক বলেন, বহিরাগতদের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দ্রুত গ্রেপ্তার না হলে এটি দুর্বলতার বার্তা দেবে বলেও মন্তব্য করেন তিনি।

চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, ঘটনার ১৭-১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের মাধ্যমে প্রশাসনের সক্ষমতা প্রমাণের আহ্বান জানান।

উল্লেখ্য, সোমবার রাতে হাটহাজারী এলাকায় একটি ফুয়েল স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে গেলে ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি মাসুম বিল্লাহর ওপর অতর্কিত হামলা চালায়।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার ও মারধর

নির্জন ঘরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

কক্সবাজার বাসটার্মিনালে দুই যুবদল নেতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ

চৌদ্দগ্রামে শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ

অমর একুশে বইমেলায় প্রকাশিত নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষকের বই

ওয়ানডের পর শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী দল

মাইলস্টোন ট্রাজেডির তিন মাস আহত চৌদ্দগ্রামের জমজ দুই বোন বাসায় ফিরেছে

পাংশায় নিখোঁজের দুই দিন পর নারীর মরদেহ উদ্ধার

আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল বৃহস্পতিবার ইসলামাবাদ পৌঁছবে

জাবিতে খাবার হোটেলে গাঁজা জব্দ, কর্মচারীরা লাপাত্তা