Friday , 13 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জাবি শিক্ষার্থীদের ঘরে ফেরার আনন্দে যুক্ত হলো জাকসু

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 13, 2026 10:42 am

জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘরে ফেরার যাত্রাকে সহজ ও স্বস্তিদায়ক করতে উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে ক্যাম্পাস থেকেই সরাসরি বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

এর অংশ হিসেবে বুধবার (১১ মার্চ) সকাল ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বরিশাল বিভাগের উদ্দেশ্যে একটি বাস ছেড়ে যায়। ক্যাম্পাস থেকেই সরাসরি নিজ নিজ অঞ্চলের দিকে যাত্রার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় স্বস্তি ও আনন্দের উচ্ছ্বাস।

দীর্ঘদিন ধরে ঢাকায় গিয়ে বাস বা লঞ্চ ধরার ঝামেলা পোহাতে হতো শিক্ষার্থীদের। ফলে সময় নষ্ট হওয়ার পাশাপাশি অতিরিক্ত খরচ ও ভোগান্তির মুখে পড়তে হতো অনেককে। জাকসুর এই উদ্যোগে সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বাসে যাত্রা করা কয়েকজন শিক্ষার্থী জানান, ক্যাম্পাস থেকেই সরাসরি বাড়ির পথে যাত্রা করতে পারায় তারা খুবই স্বস্তি অনুভব করছেন। এতে সময় যেমন বাঁচছে, তেমনি যাত্রাও হয়েছে আরও নিরাপদ ও ঝামেলামুক্ত।

জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান জানান “শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যাতায়াতসহ বিভিন্ন সমস্যার সমাধানে জাকসু কাজ করে যাবে”

উল্লেখ্য, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে সামনে রেখে জাকসুর উদ্যোগে চারটি বিভাগীয় শহরে বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বাস বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (BRTC) ডাবল ডেকার এবং প্রতিটি বাসে মোট ৭৫টি আসন রয়েছে। নির্ধারিত ভাড়া পরিশোধ ও সকল আসন পূরণ সাপেক্ষে বাসগুলো নির্ধারিত গন্তব্যে যাবে।

নির্ধারিত রুটগুলো হলো— ক্যাম্পাস থেকে রংপুর (ভায়া যমুনা সেতু–সিরাজগঞ্জ), ক্যাম্পাস থেকে বগুড়া (ভায়া যমুনা সেতু–সিরাজগঞ্জ), ক্যাম্পাস থেকে খুলনা (ভায়া পদ্মাসেতু–ভাঙ্গা–মুকসুদপুর–ভাটিয়াপাড়া–গোপালগঞ্জ–বাগেরহাট) এবং ক্যাম্পাস থেকে বরিশাল–ঝালকাঠি–পিরোজপুর (ভায়া পদ্মা সেতু–ভাঙ্গা–মাদারিপুর)। সিট বুকিংয়ের শেষ সময় ছিল ৮ মার্চ (রবিবার)। প্রতিটি রুটের জন্য পৃথক গুগল ফর্মের মাধ্যমে বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে এবং বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ফর্মে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইরান যুদ্ধের প্রভাব নিয়ে সৌদিতে উপসাগরীয় নেতাদের বৈঠক

জবিতে আন্তর্জাতিক সংগঠন টেডএক্স এর যাত্রা শুরু

পোস্টাল ভোটিং জটিল হলেও বাংলাদেশ চ্যালেঞ্জটি নিতে যাচ্ছে : সিইসি

ইউজিসি’র খন্ডকালীন সদস্য মনোনীত হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

শিউলীমালা হলে ৪ হাউজ টিউটর নিয়োগ

এপ্রিলে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়াল

ঐক্য, সৃজনশীলতা ও অন্তর্ভুক্তির আহ্বানে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত

গোয়াইনঘাটের মধ্য জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্ল্যাব-ল্যাট্রিন ও ছাতা বিতরণ

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী এক নারী নিহত

শিবগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ