Monday , 9 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চবিতে মেয়ে সেজে প্রতারণার অভিযোগ, দুই বহিরাগত আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 9, 2026 2:02 pm

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেয়ে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার অভিযোগে দুই বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

রবিবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটক দুই যুবক হলেন রমজান আলী (১৯) ও সাজ্জাত হোসেন (২৩)। রমজান আলী ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং সাজ্জাত হোসেন হাটহাজারী কৃষি ইনস্টিটিউটের ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ক্যাম্পাসের এফ রহমান হল সংলগ্ন সড়কে সাজ্জাত হোসেনকে ‘চোর, চোর’ বলে ধাওয়া করেন রমজান আলী। পরে তারা আলাওল হলের সামনে পৌঁছালে শিক্ষার্থীরা তাদের গেস্ট রুমে নিয়ে যায়। এ সময় ৩০ থেকে ৫০ জন স্থানীয় যুবক হলের সামনে জড়ো হলেও পরে সেখান থেকে ফিরে যায় বলে জানান শিক্ষার্থীরা। ঘটনাস্থলে আলাওল হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রক্টরিয়াল বডির তত্ত্বাবধানে দুই যুবককে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নেওয়া হয়।

জানা গেছে, রমজান আলী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংলগ্ন এলাকার বাসিন্দা এবং সাজ্জাত হোসেন ক্যাম্পাসের ২ নম্বর গেইট সংলগ্ন পশ্চিম পাড়ার বাসিন্দা।

আটক রমজান আলীর দাবি, সাজ্জাত হোসেন ফেসবুকে ‘মেঘ বিলাশ’ নামে একটি ভুয়া আইডি ব্যবহার করে নিজেকে মেয়ে পরিচয় দিয়ে তার সঙ্গে প্রতারণা করেছেন। তবে সাজ্জাত হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো ভুয়া আইডি পরিচালনা করেন না। তার দাবি, রাতে সোহরাওয়ার্দী হল মাঠে রমজান আলীর সঙ্গে দেখা হলে রমজান তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তিনি ফোন নিয়ে দৌড়ে এফ রহমান হলের দিকে চলে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, হাটহাজারী থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মামলা করা বা সোমবার মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। তবে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে এভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তাই উভয়পক্ষের পরিবারের সম্মতিতে তাদের ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এদিকে দুই যুবককে আটকের পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে উপস্থিত হন হাটহাজারী থানার এটিএসআই শাহাজালাল। তিনি বলেন, পুলিশ বাদী হয়ে মামলা করতে পারে না। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট বসিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।

হাটহাজারী থানার দায়িত্বরত পুলিশ পরিদর্শক গোলাম মোস্তাফা জানান, দুই যুবককে আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে থানাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে পারেননি।

 

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার সাঘাটা থানায় হামলাকারি সিজুর মৃত্যু ঘিরে রহস্য ও জনমনে প্রশ্নের ঝড়

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৫ উদ্বোধন

নীলফামারীতে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা ধান চাষিরা

বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, আটক ৪

ভোলাহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পুঠিয়ায় জামায়াত প্রার্থী মনজুর রহমানের গণসংযোগ

কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

মাভাবিপ্রবিতে শহীদ স্মৃতি পাঠচক্র ক্লাবের নতুন কমিটি ঘোষণা

আপনাদেরকে যারা ভোটের ব্যাংক মনে করতেন তারা দিল্লী চলে গেছে: কামরুল হুদা

দলীয় কর্মীকে চিকিৎসার জন্য সহায়তা দিলেন তানিয়া রব