Wednesday , 4 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ধর্মপাশায় গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 4, 2026 12:41 pm

এমারুল হক, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাদকের বিস্তার রোধে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদরের হলিদাকান্দা গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে মোঃ সুহেল মিয়া (৪৩),হলিদাকান্দা মধ্যপাড়া গ্রামের আব্দুল বারিের ছেলে করম আলী ভুট্টো (৪৫),পার্শবর্তী মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত হারুন রশিদের ছেলে মোঃ জয় মিয়া (২৩)।

অভিযানে গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ (তিনশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে অভিভাবক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সন্তান, ভাই বা প্রতিবেশীর চলাফেরায় নজর রাখুন। সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে দ্রুত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। সম্মিলিত সচেতনতাই পারে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।

 

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা এবং ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার

কুবিতে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

রেকর্ড গরমে ইউরোপে জনজীবন বিপর্যস্ত

প্রশ্নফাঁস ও গুজব রোধে সাইবার নজরদারি ও ট্র্যাকিং জোরদার হয়েছে : শিক্ষামন্ত্রী

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ফাইনালের জন্য ইয়ামাল শতভাগ ফিট

ফ্ল্যাট গ্রহণে অনিয়ম: টিউলিপ সিদ্দিকসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মে

নওগাঁয় ৬ কেজি গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার