Saturday , 28 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের বন্ধ কার্যালয়ে পতাকা উত্তোলন

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 28, 2026 4:15 am

মোঃ সাইফুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি:

দীর্ঘ ১৮ মাস পর বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পুনরায় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র ছবি টাঙানো হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে পতাকা উত্তোলন ও ছবি টাঙানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছবি প্রকাশ্যে আসেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে আওয়ামী লীগের তৃণমূলের কয়েকজন কর্মী দলীয় কার্যালয়ের শাটার ও জানালার গ্রিলের সঙ্গে পতাকা উত্তোলন করেন এবং কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে চলে যান।

দীর্ঘদিন পর দলীয় কার্যালয়ে এ ধরনের কার্যক্রম ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে বিক্ষুব্ধ জনতা পৌর শহরের ফেরিঘাট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালায়। এরপর থেকে কার্যালয়টি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ও অরক্ষিত অবস্থায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জুলাই আন্দোলনে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় পাঁচবিবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৪ লাখ টাকা জরিমানা

চবিতে ভর্তিচ্ছুদের আবেদন এক লাখ ছাড়াল

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৯ জন

কুড়িগ্রামে যৌথ সেনা অভিযানে এক মাদক কারবারী আটক

ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭ হাজার টন ডিজেল

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

টেকনাফে বিজিবি–র‍‍্যাবের অভিযানে ইয়াবা জব্দ, পাচারকারী আটক

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

আমার টার্গেট, কুড়িগ্রামকে উন্নয়নের রোল মডেল এ পরিনত করা- ডাঃ নজরুল