Saturday , 14 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাঘা-চারঘাটে ধানের শীষের বড় জয়

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 14, 2026 10:54 am

মোঃ সিজার হোসেন, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রাজশাহী-৬ তথা বাঘা-চারঘাট আসনের নির্বাচনী লড়াইয়ের চূড়ান্ত ফলাফল হাতে এসে পৌঁছেছে। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছে ধানের শীষ প্রতীক। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই আসনে আজ ভোটগ্রহণ সম্পন্ন হয়।

রাজশাহী-৬ আসনের নির্বাচনি আমেজ ছিল উৎসবমুখর। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। দুই উপজেলা বাঘা ও চারঘাট নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লক্ষ ৫২ হাজার ৮৭৬ জন। যার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লক্ষ ৫০ হাজার ১৫২ জন ভোটার।

নির্বাচন পরবর্তী গণনা শেষে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লক্ষ ৪৭ হাজার ৩৫৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়াই করে পেয়েছেন ৯১ হাজার ৪৬০ ভোট।

নির্বাচনের ফলাফল ধানের শীষ: ১৪৭৩৫৯, দাঁড়িপাল্লা: ৯১৪৬০, হাতপাখা: ১৫৮৬, লাঙ্গল: ২৮৩৭, বাতিল ভোট: ৬৯১০, মোট প্রদত্তভোট: ২৫০১৫২, মোট ভোটার সংখ্যা: ৩৫২৮৭৬

অন্যান্য প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীক পেয়েছে ২ হাজার ৮৩৭ ভোট এবং হাতপাখা প্রতীক পেয়েছে ১ হাজার ৫৮৬ ভোট। তবে এবারের নির্বাচনে মোট ৬ হাজার ৯১০টি ভোট বাতিল বলে গণ্য করা হয়েছে।

বিপুল ভোটের এই জয়কে তৃণমূলের সাধারণ মানুষের বিজয় হিসেবে দেখছেন বিজয়ী প্রার্থীর সমর্থকরা। ফলাফল ঘোষণার পর থেকেই নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত