বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর নির্বাচনী মিছিল নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব : ডা. শফিকুর রহমান অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ সিমান্তে নারীসহ আটক ৭ নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডেল ফেস্ট ধর্মপাশায় ১৭ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক মাদারীপুর-১ আসনে বিএনপির সভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল মধ্যনগরে ১৯৬০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক মাটি কাটতেই পরিত্যক্ত বোমা বিস্ফোরণ, আহত ২ ৬ ফেব্রুয়ারির বাউফলে জামায়াতের জনসভা ঘিরে সংবাদ সম্মেলন রাজশাহী-৫ আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম ঈদগাঁওয়ে ভোটকেন্দ্রে চালু থাকবে অনলাইন ক্যামেরা : ওসি এটিএম শিফাতুল মাজদার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই বান্দরবানে নির্বাচন উপলক্ষে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন বৈদ্যমারীতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় কক্সবাজার সদরের পিএমখালীতে সিটি ব্যাংক পিএলসি এজেন্ট-আউটলেটের শুভ উদ্বোধন পবিত্র শবে বরাত উপলক্ষে কুবিতে নিসফি শাবান উৎসব ও নাশীদ সন্ধ্যা বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের সভাপতি কবির খানের জামায়াতে যোগদান

মাদারীপুর-১ আসনে বিএনপির সভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর-০১ (শিবচর) সংসদীয় আসনে নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নৌকা প্রতীকের পক্ষে দীর্ঘদিন সক্রিয় থাকা আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়ায় শিবচরজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারের সমর্থনে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবচর পৌরসভার খানবাড়ি এলাকায় মরহুম সুলতান খানের বাড়িতে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক সাবেক ও বর্তমান নেতাকর্মী উপস্থিত হয়ে বিএনপি প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন জানান।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান। উপজেলা বিএনপির সদস্য সচিব সোহল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মাদারীপুর-০১ (শিবচর) আসনের সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার।

বৈঠকে বিএনপির উপজেলা আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার সাবেক মেয়র মো. আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারী ও ফাহিমা আক্তার, বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলরসহ কয়েক হাজার নেতাকর্মী।

উপস্থিত আওয়ামী লীগ নেতারা জানান, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে চৌধুরী নাদিরা আক্তারকে সমর্থন করছেন এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।

সভায় সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান বলেন, “দীর্ঘদিন বিভিন্ন সমস্যার কারণে আমরা নিজ বাড়িতে থাকতে পারিনি। আমাদের নেতার নির্দেশে আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাদিরা আক্তারের সমর্থনে একত্রিত হয়েছি। শিবচরে আওয়ামী লীগ ও বিএনপি ঐক্যবদ্ধ হওয়ায় আমাদের কেউ আটকাতে পারবে না। আগামী ১২ তারিখ নাদিরা আক্তার বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাবেন।”

বক্তব্যে আওয়ামী লীগ নেতাকর্মীরা আরও বলেন, শিবচরের মানুষ একজন ভদ্র, জ্ঞানী ও শিক্ষিত জনপ্রতিনিধি চায়—যার নেতৃত্বে জনগণ নিরাপত্তা পাবে এবং এলাকার সার্বিক উন্নয়ন হবে। সে বিবেচনায় চৌধুরী নাদিরা আক্তারই সবচেয়ে যোগ্য প্রার্থী।

আওয়ামী লীগ নেতাকর্মীদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—সবার আগে বাংলাদেশ। তাই আমরা বলছি, সবার আগে শিবচর। প্রতিটি গ্রাম ও ইউনিয়ন নিয়েই বাংলাদেশ গঠিত। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চলবো এবং ঐক্যবদ্ধভাবেই বিএনপিকে বিজয়ী করবো।”

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে কারো নামে কোনো মিথ্যা মামলা থাকবে না। নির্বাচনের পর কাউকে অযথা হয়রানি করা হবে না। আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে একটি আধুনিক ও উন্নত শিবচর হিসেবে গড়ে তোলা সম্ভব।”

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান বলেন, “এখন আমরা ঐক্যবদ্ধ। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করাই আমাদের লক্ষ্য। সবাই নিজ নিজ এলাকায় ভোটারদের ধানের শীষে ভোট দিতে উদ্বুদ্ধ করবেন।”

উঠান বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপিকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩