Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দেশি শাড়ী বিদেশি বলে বিক্রি, ম্যাজিস্ট্রেটের অভিযান

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 7:27 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাজারে দেশি শাড়ীকে বিদেশি শাড়ী বলে বিক্রির অভিযোগে একাধিক কাপড়ের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন দোকানিকে জরিমানা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় দেশি পণ্যকে বিদেশি পণ্য হিসেবে উপস্থাপন করে প্রতারণামূলকভাবে বিক্রির প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করে ঈদগাঁও থানা পুলিশ।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বাজারে ন্যায্য বাণিজ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

চৌদ্দগ্রামে “অপারেশন ডেভিল হান্ট” কাউন্সিলর সহ আটক ৪

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার

১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

দেশের ৪ অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

শাহজাদপুরে পানির মধ্যে দাঁড়িয়ে সোনাই নদী খননের দাবি কৃষক ও জেলেদের

চৌদ্দগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেশের ৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

জান্নাতি হত্যা মামলা: মুখোশধারীদের হুমকিতে আইনজীবী আতঙ্কে

কুবিতে আসন সংখ্যা কমিয়ে নতুন ১৮ বিভাগ ও ৪ ইন্সটিটিউট চালুর সুপারিশ