Wednesday , 14 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন আলোচিত প্রার্থী আব্দুল্লাহ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 14, 2026 12:31 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা অবশেষে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র পাঁচ মিনিট দেরিতে উপস্থিত হওয়ায় তার মনোনয়নপত্র গ্রহণ করেননি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। এতে মনোনয়নপত্র জমা দিতে না পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই কান্নায় ভেঙে পড়েন প্রার্থী আব্দুল্লাহ বাদশা। এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ চেয়ে হাইকোর্টে রিট করেন এবি পার্টির এই প্রার্থী। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে অনুমোদন প্রদান করেন। এর ধারাবাহিকতায় বুধবার তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এ বিষয়ে প্রার্থী আব্দুল্লাহ বাদশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সময় বিলম্বের কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র গ্রহণ না করায় আমি হাইকোর্টে রিট করি। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে আজ জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। দু-একদিনের মধ্যেই মনোনয়নের বৈধতা সংক্রান্ত ফলাফল পাওয়া যাবে। নতুন কোনো সমস্যা না হলে শেরপুর-২ আসন থেকে ঈগল পাখি প্রতীকে নির্বাচন করবো ইনশাআল্লাহ।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজের আড়াই মাস পর ধানক্ষেতে মিলল কিশোরের কঙ্কাল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজা ব্যবসায়ী রেজাউল করিম আটক

মা, নানা ও দাদীর পর নাতিরও মৃত্যু, আমতলীতে সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া নবজাতক মারা গেছে

চেইন চুরির সন্দেহে নাসিরনগরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ত্রিশালে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট সিনেমাটোগ্রাফি’ পুরস্কার পেলেন সুপ্তক

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হয় পূর্ণাঙ্গ দানোত্তম চীবর দান অনুষ্ঠান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি প্রত্যাহারের দাবিতে মোংলা সরকারি কলেজে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

বৈষম্যবিরোধী মামলার আসামি জসিম গ্রেফতার

দোয়ারাবাজারে এলজিইডির ৫ কোটি টাকার আম্পান প্রকল্পে অনিয়মের অভিযোগ