Tuesday , 13 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 13, 2026 3:47 pm

নোবিপ্রবি প্রতিনিধি:

জাতীয় ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী, নোবিপ্রবি’র ভিত্তি প্রস্তর স্থাপনকারী ও একাডেমিক কার্যক্রমের উদ্বোধক মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকালে নোবিপ্রবির জাতীয়তাবাদী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ভার্চুয়ালি ভিডিও বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফখরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রাম আমরা যদি লালন এবং প্রতিপালন করি তাহলেই তাকে শ্রদ্ধা জানানো হবে। তাঁর দেখানো পথ আমাদের অনুসরণ করতে হবে। বেগম জিয়ার চিন্তা এবং চেতনার ফসল এ বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠায় তাঁর অবদান আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। শিক্ষার্থীদের মাঝে বেগম জিয়ার আদর্শ ছড়িয়ে দিতে হবে। তবেই প্রতিটি বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটবে। বেগম জিয়া তাঁর অভিষ্ঠ্য লক্ষ্যে সফল হয়েছেন। যা ছিল বৈষম্য ও শোষণহীন বাংলাদেশ প্রতিষ্ঠা। আপসহীন নেত্রী হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান চির অম্লান হয়ে থাকবে।

সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নোয়াখালী জেলার আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানবিক গুণাবলির কথা বলে শেষ করা যাবে না। একজন গৃহবধূ থেকে রাজনীতিতে এসে তিনি অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন। তার শূন্যতা কখনোই পূরণ হবার নয়। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্বের জন্য সর্বদা সংগ্রাম করেছেন। এ জন্য তাঁকে নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে। তারপরেও তিনি তার অভীষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত হননি। বেগম জিয়ার দীর্ঘ এ সংগ্রামের পথে আমরা অনেকেই তার সঙ্গী হয়েছি। তারই ধারাবাহিকতায় বর্তমানে আমরা পরিবর্তনের পথে ধাবিত হচ্ছি। আমি আশাবাদী বাংলাদেশ তার সঠিক পথে এগিয়ে যাবে।

নোবিপ্রবি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিশ্বিবিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, নোয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক পৌর মেয়র জনাব হারুন-অর-রশীদ আজাদ, নোবিপ্রবি শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যপক ড. মো. জাহাঙ্গীর সরকার, বিবি খাদিজা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ, উপ-রেজিস্ট্রার জনাব মো. ইসমাইল হোসেন, শাখা কর্মকর্তা আব্দুল কাদের রহমান ও শান-ই-এলাহী বাবু। নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন হাসিব।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাখা কর্মকর্তা জনাব জিয়াউর রহমান ও ছাত্রদলের সহ-সভাপতি মো. আল জকি।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আজ বছরের দীর্ঘতম রাত: প্রকৃতির নীরব বার্তা আর শীতের গভীরতা

বিপ্লব ও সংহতি দিবসে ঢাবিতে “লিটল ফ্রি লাইব্রেরি” উদ্যোগ নিলেন ছাত্রদল নেতা সাকিব বিশ্বাস

১৭ বছর পর প্রকাশ্যে নজরুল বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবির সভাপতি

দুমকিতে পায়রা নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

জনসংযোগ ও নিরাপত্তার মিশ্রণে দায়িত্ব পালনে এসএসএফ-এর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল

ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল

ত্রিশালে ৩ বছরের শিশু হত্যা, সৎ মা-সহ বাবা গ্রেপ্তার

সুগন্ধা নদী থেকে নারীর মৃতদেহ উদ্ধার

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে কুরআন বিতরণ