আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শ্যামলী যাত্রীবাহী স্লিপার বাস ট্রাক সংঘর্ষে নাহিদ( ৪৬) নামে এক সুপারভাইজার নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর ইউনিয়ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নোয়াবাজার নামক স্থানে। নিহত নাহিদ লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার শ্রীরামপুর গ্রামের খতিবুর রহমানের ছেলে। তথ্যের নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম হাইওয়ে থানার এস আই চন্দন কান্তি সাহা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরবেলায় উপজেলার উজিরপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়া বাজার নামক স্থানে ঢাকা গামী শ্যামলী যাত্রীবাহী স্লিপার বাস (ঢাকা মেট্রো ভ ১৪-৮৯৩৯) চলন্ত অবস্থায় সামনে থাকা গ্যাস সিলিন্ডার বোঝায় ট্রাক( ঢাঃমেঃ ঠ ১৫-২১৩৯) এর পিছনে সজোরে ধাক্কা দিলে শ্যামলী স্লিপার বাসের সামনের অংশ দুমড়ে মুছে যায়। ঘটনাস্থলে যাত্রীবাহী বাসের সুপারভাইজার নাহিদ সহ পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসে ও স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত নাহিদ কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান গুরুতর আহত সুপারভাইজার কে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার এস আই চন্দন কান্তি দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে মহাসড়ক থেকে যাত্রীবাহী স্লিপার বাস ও টাক উদ্ধার করে ফাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



















