আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংস জব্দ

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনের কাগাদোবেকি থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ করেছে কোস্ট গার্ড।

১৩ জানুয়ারি (মঙ্গলবার) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টেশন কাগাদোবেকি কর্তৃক খুলনার কয়রা থানাধীন, সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় এলাকা থেকে ১০০ কেজি হরিণের মাংস এবং ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন কাগাদোবেকি কর্তৃক খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। এসময় হরিণ শিকারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত হরিণের মাংস এবং ফাঁদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সদরপুরে আবাবিল যুব সংগঠনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ সম্পন্ন

ফিলিং স্টেশনে তেল না দেয়ায় ম্যানেজারকে কুপিয়ে জখম

সাবেক মেম্বার সাদির উদ্যোগে রাস্তা সংস্কার

বানেশ্বর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল

ঈদগাঁওয়ে এতিম অসহায় মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে অজ্ঞাত লাশ

ছাত্রদল নেতা তানভিরুল ইসলাম আয়ুবের উদ্যোগে অসহায়দের মাঝে লুঙ্গি-শাড়ি বিতরণ

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ