Monday , 12 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চৌদ্দগ্রামে ১০১ কোমলমতি শিক্ষার্থী পেল এনাম ফাউন্ডেশনের মেধাবৃত্তি

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 12, 2026 1:21 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মোঃ এনামুল হক বৃত্তিপ্রাপ্ত ১০১ মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

আইডিয়াল ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ টিপু সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা আবদুল মান্নান, আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন পাটোয়ারী, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল লতিফ বিএসসি, আমেরিকা প্রবাসী মোঃ শাহীন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, আইডিয়াল স্কুলের পরিচালক গাজী শহিদুল ইসলাম, আবদুল মমিন, কাজী জহির, আবদুল্লাহ আল মামুন মিশু প্রমুখ।

এর আগে গত ২৬ ডিসেম্বর শুক্রবার ৩১ স্কুলের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ চর্চার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানে ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মেধাক্রম ও গ্রেডভিত্তিক উত্তীর্ণ ১০১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। তারমধ্যে ট্যালেন্টফুলে ৩৪ জন ও সাধারণ গ্রেডে ৬৭ জন বৃত্তি পায়। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীকে সনদ, ক্রেষ্ট ও প্রাইজমানি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সৌজন্য পুরস্কার স্বরুপ প্রাইজমানি প্রদান করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজের মেয়েকে ধর্ষণ, মায়ের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।

‎বরিশালে খাবারের সন্ধানে এসে জালে আটকা মেছো বাঘ

দুমকিতে সড়ক দুর্ঘটনায় আহত- ৫

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম, জুয়া ও মাদক বিষয়ে সচেতনতা উদ্যোগ গ্রহণ

চৌদ্দগ্রামে ২২টি পূজা মন্ডপে শারদীয় উৎসবের প্রস্তুতি

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থবাতাস লাগুক সবার প্রাণে

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

সিভিল সার্ভিস বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাবিপ্রবি’র মো: আরিফুল ইসলাম আরিফ