Sunday , 23 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মানসিক প্রতিবন্ধী নারীর

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 23, 2025 2:22 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় আছুরা বেগম (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার দেওয়ানকান্দি রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছুরা বেগম কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের মৃত করিম শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রেললাইনের পাশে একটি নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে, ছাগলের জন্য ঘাস আনতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বিদেশি গুপ্তচরবৃত্তি মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা প্রয়োজন: জাপান

বাংলাদেশ হবে বিশ্বমঞ্চে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র

খুলনায় অতিবৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে আউশ ধানসহ বিভিন্ন ফসল

মহিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ছেতারা বেগমের পরিবার

চৌদ্দগ্রামে দারুস সুন্নাহ দ্বীনীয়া মাদ্রাসা শতভাগ পাস

কালকিনিতে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের ব্যাপক গণসংযোগ

জুলাই শহীদদের স্মরণে হল নামকরণের দাবি জানালো জাবি শিবির

ফাঁকা আসন পূরণে কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ

দক্ষিণ লেবাননের ১৬ শহর-গ্রাম খালি করার সতর্কবার্তা ইসরাইলের