আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন পবিপ্রবির প্রো–ভাইস চ্যান্সেলর

রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এ কর্মসূচি পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগের কোনো তুলনা নেই। তিনি আজীবন আপসহীনভাবে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগের পথ ধরেই দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি, যাতে দেশের গণতন্ত্র নিশ্চিত হয়। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মাতা’ বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের জন্য তিনি নিজের সবকিছু উৎসর্গ করেছেন, কারাবরণ করেছেন এবং গুরুতর অসুস্থতার মধ্যেও দেশের বাইরে যাননি। তিনি বলতেন, “এই দেশের মাটিই আমার একমাত্র ঠিকানা।”

এ সময় পবিপ্রবির বিভিন্ন অনুষদের বিএনপি পন্থী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৩৬ হাজার টাকা জরিমানা

হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

ত্রাণ সহায়তার প্রলোভনে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার সময় জনতার হাতে আটক ২

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন বানারীপাড়ার আলী আহমদ

নিজ হাতে ঝাড়ু দিয়ে ‘পরিচ্ছন্ন উলিপুর’ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি সালেহী

ত্রিশালে সাংবাদিকদের নিয়ে নবাগত এমপির ইফতার ও মতবিনিময়

ঈদগাঁওতে ৬৫৫৫ পরিবার পাচ্ছে উৎসবকালীন ভিজিএফের চাউল

গোয়াইনঘাটে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত

নাচোলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভিযানে পুলিশ পাঠানোর সন্দেহে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি মাদক ব্যবসায়ীর

ওয়াইল্ডটিমের উদ্যোগে জয়মনিতে উন্নত চুলা বিতরণ কর্মসূচির উদ্বোধন

জামালগঞ্জে কৃষক মাঠ স্কুলের দ্বি মাসিক সভা অনুষ্ঠিত