শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে আহমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (০৭) নভেম্বর দুপুরে উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের পাহাড় ঘেষা ছোট বালিজুড়ি গ্রামের পাহাড়ি টিলায় ঐ ঘটনা ঘটে। নিহত আহমেদ আলী মালাকোচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে।

বনবিভাগ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত হাতির একটি দল পাহাড়ে অবস্থান নিয়েছে। বুধবার সকালে লাকড়ি কুড়াতে বালিজুরী গ্রাম সংলগ্ন পাহাড়ের ভিতরে যায় আহমেদ আলী সহ আরো দুই-তিন জন।

লাকড়ি কুড়ানোর একপর্যায়ে হাতির আক্রমণের শিকার হয় আহমদ আলী। এসময় অন্যরা পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বলিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, লাকড়ি কুড়াতে গিয়ে হাতির আক্রমণে একজন মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *