Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জামালপুরের তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 3, 2026 3:17 pm

মুতাসিম চৌধুরী, (জামালপুর) প্রতিনিধিঃ

০৩ জানুয়ারি ২০২৬, জেলা প্রশাসকের কার্যালয়ে তিন আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন।

জামালপুর জেলার তিনটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে চার জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী এ এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র বৈধ হয়েছে-বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুর রউফ তালুকদারের মনোনয়নপত্র।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী অর্নব ওয়ারেস খান, মীর শরিফ হাসান লেলীন, শরিফুল ইসলাম খান ও শওকত হাসান মিয়া এবং জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন ও মোস্তফা আল মাহমুদ।

বৈধ প্রার্থীরা হলেন-বিএনপির মো. সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর মো. ছামিউল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদের মনোনয়নপত্র।

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল এবং ছয়জনের বৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন-বিএনপির মো. মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছার, জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদের লিটন মিয়া ও মো. রুবেল মিয়া এবং গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম।

বাতিল প্রার্থীরা হলেন-স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান, জামায়াতে ইসলামীর মো. মুজিবুর রহমান আজাদী, ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু এবং এ এস এম শাহীনুর রহমান।

জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী বলেন,তিনটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১২ জনের বাতিল করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইস্টার সানডে আজ

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

পাঁচবিবির আয়মা রসূলপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফিলিং স্টেশনে তেল না দেয়ায় ম্যানেজারকে কুপিয়ে জখম

আমারা শহীদ জিয়ার সৈনিক, ভয় দেখিয়ে লাভ নাই : কামরুল হুদা

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা

চকরিয়ায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কামরুল হুদা কে বিএনপির প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত

চুনারুঘাটে ৫৪কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক