Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 3, 2026 11:57 am

মো: ফাহিম সরকার, বিরামপুর প্রতিনিধিঃ

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা জোবায়ের হোসেন, আরএমও ডা. শাহরিয়ার পারভেজ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, মাহমুদপুর প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালক গোলাম মোস্তফা, ল্যাম্ব এসটিএস প্রকল্পের টেকনিক্যাল অফিসার রতন দাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মী, সমাজসেবা অফিসের উপকারভোগী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রযুক্তিনির্ভর সমাজসেবার মাধ্যমে সমতা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রিশালে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা

কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক

নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে

ইউক্রেনে ২৪ ঘণ্টায় রাশিয়ার ৬৫৯টি ড্রোন ও ৪৪টি ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভ

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাউফলের মধ্য কর্পূরকাঠীতে একতা যুবসংঘের ক্রীড়া ও সেবামূলক উদ্যোগ

ঝালকাঠিতে অপারেশন ডেভিল হান্টে আ’লীগের সাবেক সভাপতি গ্রেফতার

লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেআর শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জাবিতে মশাল মিছিল