Monday , 13 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

খুঁটির সঙ্গে বেঁধে গানের তালে তালে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 13, 2026 6:20 am

চট্টগ্রামে দলবদ্ধভাবে গান গেয়ে গেয়ে, উল্লাস করে এক যুবককে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। নগরীর পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেট আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে খুঁটির সঙ্গে বেঁধে ‘মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম ন দিলা’ গানটি গেয়ে যুবককে পেটানো হয়- অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনটি দেখা গেছে।গত ১৩ আগস্ট রাতে এই ঘটনা ঘটলেও গতকাল (শনিবার) ওই যুবককে পিটিয়ে হত্যার ভিডিওটি ভাইরাল হলে চট্টগ্রামজুড়ে তোলপাড় শুরু হয়। ওই যুবকের নাম শাহাদাত হোসেন। ঘটনার পর দিন ১৪ আগস্ট ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরে প্রবর্তক মোড় থেকে লাশ উদ্ধারের পর তাকে শনাক্ত করা হয়। এ ঘটনায় শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছিলেন।

খুঁটির সঙ্গে বেঁধে গান গেয়ে গেয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার ২০ সেকেন্ডের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি দেখে স্ত্রী শারমিন আক্তার বলেন, এটি তার স্বামীকে মারারই দৃশ্য।

জানা গেছে, শাহাদাত হোসেনের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পাঁচবাড়িয়া ইউনিয়নে। তার বাবার নাম নুর মোহাম্মদ। নগরীর কোতোয়ালি থানাধীন বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে থাকতেন তিনি। চাকরি করতেন স্টেশন রোডে অবস্থিত একটি দোকানে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৩ আগস্ট দুপুর দুইটার দিকে বাসা থেকে বের হয়ে কর্মস্থলের উদ্দেশে যান শাহাদাত। সন্ধ্যা সাতটার দিকে তার স্ত্রীর শারমিনের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় শাহাদাতের। তখন কিছুক্ষণের মধ্যে বাসায় ফিরে আসবেন বলে স্ত্রীকে জানান। কিন্তু মধ্যরাত পর্যন্ত বাসায় ফেরেননি। এতে তার স্ত্রী ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তখন তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। ১৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ফেসবুকের মাধ্যমে নিহতের চাচা হারুন জানতে পারেন প্রবর্তক মোড়ের অদূরে বদনা শাহ মিয়া (রহ.) মাজারের বিপরীতে সড়কের পাশে তার ভাতিজা শাহাদাত হোসেনের লাশ পড়ে আছে। ওই রাতেই পুলিশের সাহায্যে তিনি লাশটি উদ্ধার করেন। পরে লাশটি মর্গে পাঠানো হয়।ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের করা হলেও আসামি করা হয় অজ্ঞাতনামা ব্যক্তিদের। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়েও এজাহারে কিছু উল্লেখ করা হয়নি।

এদিন রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পুলিশের উপস্থিতিতে শাহাদাতের লাশ শনাক্ত করেন তার স্ত্রী শারমিন আক্তার।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান রোববার রাতে বলেন, খুঁটির সঙ্গে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ছড়িয়ে পড়ার পর শাহাদাতের স্ত্রী সেটি দেখে নিশ্চিত করেন যে, মারধরের শিকার ব্যক্তিটিই তার স্বামী। ভিডিওতে দেখা যায়, ‘মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম ন দিলা’- এই গানটি গেয়ে রীতিমতো উল্লাস ও উৎসব করতে করতে শাহাদাতকে পেটাচ্ছে কয়েকজন যুবক। নগরীর পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেট আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জিয়াউর রহমান আমাদের ঈমানকে সংবিধানিক ভাবে স্বীকৃতি দিয়েছেন- মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

পূবাইলের ফিওনা লাক্সারি রিসোর্টে ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন

টানা ৫ আমন মৌসুমে ব্যর্থতার পর চট্টগ্রামে ধান-চাল সংগ্রহে সাফল্য

একই দিনে নবীনগরে নতুন ইউএনও ও ওসির যোগদান

দেশের ৭ জায়গায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

ইরানে ঢুকে কঠিন চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ বিতরণ

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ক্লাস ও পরিক্ষা বর্জন

চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন বাড়ি

বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার