Saturday , 12 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সারিয়াকান্দিতে ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 12, 2025 11:00 am

 

আরিফুল ইসলাম, বগুড়াঃ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় “আল্লাহ বাঁচাবে প্রাণ আমরা করবো স্বেচ্ছায় রক্তদান” এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা।

শুক্রবার (১১ জুলাই)বগুড়ার নবাববাড়ি অবস্থিত টিএমএসএস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশেদ মাহমুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আরাফাত।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আপেল মাহমুদ, পরিচালক, দেশ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া ও উপদেষ্টা, সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন।

পৃষ্ঠপোষকতা করেন মোঃ পারভেজ আলম পল্লব, ম্যানেজার (সেলস্), অ্যাসেটস ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড এবং উপদেষ্টা, সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব (বিএসসি), ব্যবস্থাপনা পরিচালক, স্কাইটাচ ডিজাইন অ্যান্ড হোল্ডিংস লিমিটেড এবং উপদেষ্টা, ফাউন্ডেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ তোজাম্মেল হক, রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ ও উপদেষ্টা, মোঃ খোরশেদ আলম, উপদেষ্টা, মোঃ ওসমান গনি, তরুণ সমাজসেবক ও উপদেষ্টা, মোঃ মেহেদী হাসান, ইউরোপ প্রবাসী, মোঃ রিদয়, ইউরোপ প্রবাসী, মোঃ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সভাপতি, হরিনা স্বপ্ন ছায়া ফাউন্ডেশন,মোঃ বিপ্লব আল হাসান, ম্যানেজার, দেশ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া

অনুষ্ঠানে সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবী সদস্য অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই মিলনমেলায় রক্তদানে উৎসাহ জোগাতে বক্তব্য, সম্মাননা প্রদান, অভিজ্ঞতা বিনিময় ও কৃতজ্ঞতা স্মারক বিতরণের আয়োজন ছিল।

আয়োজকরা জানান, সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের এই যাত্রা কেবল রক্তদানেই সীমাবদ্ধ নয়, বরং মানবতার সেবায় নিজেদের আরও বেশি নিয়োজিত করাই তাদের লক্ষ্য।

প্রতিষ্ঠার পাঁচ বছরে সংগঠনটি শত শত রোগীকে জরুরি রক্ত সরবরাহ করে প্রাণ বাঁচাতে ভূমিকা রেখেছে। এই অনুষ্ঠান ছিল সেই সব মানবিক গল্পের উদযাপন এবং আগামী দিনের প্রেরণার উৎস।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি প্রত্যাহারের দাবিতে মোংলা সরকারি কলেজে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে পালপাড়ার মৃৎশিল্প

কক্সবাজারের মরিয়ম বেগমের গর্ভে জন্ম নিল ৬ নবজাতক

ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি: উপদেষ্টা আসিফ মাহমুদ

এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার

কোম্পানীগঞ্জে ১,৮৩০ বোতল ভারতীয় মদ আটক

স্টুডেন্ট ফাউন্ডেশনের গ্রুপ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত

নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না : নজরুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত