Wednesday , 3 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিক্ষার্থীদের জন্য প্রয়োজন বিশেষ শিক্ষাব্যবস্থা: ইউএনও রতন কুমার

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 3, 2025 12:31 pm

এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রয়োজন বিশেষ শিক্ষাব্যবস্থা উল্লেখ করে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, সমাজে এখনো প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে নানা কুসংস্কার বিরাজ করছে।

অনেক শিক্ষিত অভিভাবকও চান না, তাঁদের সন্তানের সঙ্গে একজন প্রতিবন্ধী শিশু একই শ্রেণিকক্ষে পড়াশোনা করুক। এই মানসিকতা একটি বড় প্রতিবন্ধকতা, যা থেকে সমাজকে বেরিয়ে আসতে পরিকল্পিত উদ্যোগ ও সামাজিক সচেতনতা তৈরি জরুরি

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে সিলেটের গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির আয়োজনে ১৬ দিনের অ্যাক্টিভিজম ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে প্রতিবন্ধীদের প্রতি আমাদের আচরণ ও দৃষ্টিভঙ্গি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এ সময় তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্দেশ্যে বলেন, আপনারা এমন মানুষদের নিয়ে কাজ করছেন, যারা সবচেয়ে বেশি অবহেলিত, পরিবারেও যাদের মূল্যায়ন নেই। ছোট ছোট বিষয় সমাধানের মাধ্যমেই বড় লক্ষ্যে পৌঁছাতে হবে। আপনাদের প্রস্তাবনা আমরা আমাদের সীমিত সক্ষমতার দ্বারা সাধ্যমতো বাস্তবায়নের চেষ্টা করব।

বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজ সেবা কর্মকর্তা আবু কাওসারের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি’র জুনিয়র প্রোগ্রাম অফিসার তাসনিম সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, পশ্চিম আলীরগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীম উদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের সিলেট এপিসিও এর সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক, গোয়াইনঘাট এপির এপি ম্যানেজার শেলী তেরেজা কস্তা, সিলেট এপিসিও এর টেকনিক্যাল স্পেশালিষ্ট মোহাম্মদ ওহিদুজ্জামান প্রমুখ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঢাকাসহ ৭টি স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা

কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন?

কুড়িগ্রামে জুলাই শহীদ আশিক ”স্ট্রীট মেমোরি স্ট্যাম্প” এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

যমুনা নদীতে মৎস্য শিকারের অবৈধ বিদ্যুৎ শক ব্যবহারে আটক এক

প্রতিপক্ষকে ঘুষি মারায় রিয়াল জারাগোজার গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

মুরাদনগরে অবৈধ ড্রেজার ও পাইপলাইন উচ্ছেদে উপজেলা প্রশাসনের ব্যাপক অভিযান

চবি ক্যাম্পাসের অস্থিরতা নিরসনে জাতীয় ঐক্য ও একাডেমিক স্বাধীনতার আহ্বান সাদা দলের

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪

জামায়াতের গণজোয়ারে একটি দল দিশেহারা হয়ে পড়েছে : ডা. শফিকুর