Thursday , 23 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মুরাদনগরে অবৈধ ড্রেজার ও পাইপলাইন উচ্ছেদে উপজেলা প্রশাসনের ব্যাপক অভিযান

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 23, 2025 7:21 am

মুরাদনগর প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাইপলাইন স্থাপন রোধে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি বৃহৎ অভিযান পরিচালিত হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অদ্য ২২ অক্টোবর ২০২৫ (বুধবার) তারিখে সকাল হতে বিকেল পর্যন্ত চলা এই অভিযানে কামাল্লা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকা হতে ১টি ড্রেজার মেশিন এবং প্রায় ১,২০০ ফুট দীর্ঘ পাইপলাইন অপসারণ করা হয়। একই দিন নয়ামতপুর বিল এলাকায় পরিচালিত অপর এক অভিযানে আরও ১টি ড্রেজার মেশিন ও প্রায় ১,৫০০ ফুট পাইপলাইন জব্দ ও ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন, যিনি উপজেলা নির্বাহী অফিসার, মুরাদনগর মহোদয় এর নির্দেশে এ অভিযান পরিচালনা করেন। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং এলাকাবাসীর সহযোগিতায় অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে নদী, খাল ও বিল থেকে মাটি ও বালু উত্তোলন পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মুরাদনগর উপজেলা প্রশাসন শূন্য সহনশীল নীতি গ্রহণ করেছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।

এ সময় তিনি বলেন, “অবৈধ ড্রেজার কার্যক্রমের কারণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এমন অভিযান নিয়মিত রাখার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মুরাদনগরের বিভিন্ন ইউনিয়নে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের প্রবণতা বেড়ে যাওয়ায় প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে।
উপজেলা প্রশাসনের এমন অভিযান পরিবেশ রক্ষা ও জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবী আটক

নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে ডিমলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পবিপ্রবিতে বাঁধন’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করলো এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীরা

ফরিদপুর জেলায় জিপিএ-৫ পাওয়া দুঃস্ত ১২ শিক্ষার্থীকে সম্মাননা ও অনুদান প্রদান

কারবালার স্মরণে নবুগ্রাম ইমামবাড়ীতে আশুরা উদযাপন ১০ মহররম ১৪৪৭ হিজরি

কোম্পানীগঞ্জে গাঁজাসহ আটক ২

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ফরিদপুরে শোক র‍্যালি অনুষ্ঠিত

হিটলারের প্রশংসা করায় আজহারিকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ