আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

৬৮ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি আসছে

মো: জাকির হোসেন, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআারসিএ)।প্রাথমিকভাবে ৬৮ হাজার শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে শিক্ষামন্ত্রনালয়ে চাহিদা পত্র পাঠানো হয়েছে।

এন টি আর সিএর প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা জানান সপ্তম গণ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে চাহিদা পত্র অনুমোদন দিলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রাথমিকভাবে ৭২ হাজারের কিছু বেশি শূন্য পদের তথ্য পাওয়া যায়। এসব তথ্য সঠিকতা যাচাইয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়।

যাচাই শেষে দেখা যায় প্রাপ্ত তথ্যের মধ্যে ৬৮ হাজার প্রকৃত শূন্যপদ। এসব পদের বিপরীতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।

এর আগে ২০২৫ সালের ১৭ জুন এক লাখ ৮২২ শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ।ওই বিজ্ঞপ্তির আওতায় পরবর্তী সময় প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয় এবং উল্লেখযোগ্য উল্লেখযোগ্য সংখক পদ পূরণ করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

এনটিআারসিএ সংশ্লিষ্টরা আশা করছেন মন্ত্রণালয়ের অনুমোদন মিললে দ্রুতই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন, হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে চোরাই টমটমসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ

প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রিশালে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা

নলছিটিতে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

দুমকিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক গুরুতর আহত

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের দাফন সম্পন্ন

চৌদ্দগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, তরুণীদের পছন্দ থ্রি-পিস তরুণদের পাঞ্জাবি

শৈলকূপায় ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬০

ডিমলায় অটোবাইকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু