Sunday , 22 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

আজ রোববার (২২জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংসদ ছাড়াই ২০২৫-২৬ অর্থবছরের বাজেট গত ২ জুন উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রস্তাবিত এ বাজেট নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত ১৯ জুন পর্যন্ত নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়। এরপর কিছু সংযোজন-বিয়োজন করে বাজেটের খসড়া চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়।

বাজেটের এ চূড়ান্ত খসড়া আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশি শাড়ী বিদেশি বলে বিক্রি, ম্যাজিস্ট্রেটের অভিযান

বিশ্ববিদ্যালয় দিবসে জাবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ : প্লাস্টিকের বিনিময়ে চারাগাছ

ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে, চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের বিক্ষোভ

দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : মির্জা ফখরুল

পাঁচ্চর গোলচত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার আদায়ে ইউটিএলের ১০ দফা দাবি

কালকিনিতে বিএনপির মতবিনিময় সভা: পূজা মণ্ডপে আঘাতকারীদের কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি

জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা

ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২

ছাত্রদল নেতা তানভিরুল ইসলাম আয়ুবের উদ্যোগে অসহায়দের মাঝে লুঙ্গি-শাড়ি বিতরণ