Tuesday , 23 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প’ বাস্তবায়নে মতবিনিময় সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 23, 2025 9:15 am

মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে “বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প” বাস্তবায়নে সামাজিক ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের ইকো-স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের সামাজিক ও পরিবেশগত প্রভাব সম্পর্কিত সমীক্ষা বাস্তবায়নের দায়িত্ব বিশেষজ্ঞ দল (ENRAC CONSULTING LTD) এর আয়োজনে এ সভায় প্রস্তাবিত প্রকল্পের প্রাথমিক ডিজাইন, সামাজিক ও পরিবেশগত প্রভাব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে বিসিক এর উদ্যোগে খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পের বিবরণ, প্রকল্প বাস্তবায়নে সুবিধা ও অসুবিধা, পরিবেশগত সম্ভাব্য প্রভাব ও প্রতিকার, কঠিন বর্জ নিষ্কাশন, অভিযোগ প্রতিকার প্রক্রিয়া, ধাপসমুহ সম্পর্কে বিভিন্ন ধারণা ও বাস্তবায়নের সম্পর্কে আলোচনা করা হয়।

এতে উদ্যক্তারা বিসিকের এই উদ্যোগকে সাধুবাদ জানান। সেইসাথে তারা জানান,আমরা যারা নতুন উদ্যোক্তা তারা যেন স্বল্প মূল্যে প্লট ক্রয় করে আমাদের ব্যবসার গতিকে ত্বরান্বিত করতে পারি সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।

উক্ত মতবিনিময় সভায় বিসিক খাদ্য প্রক্রিয়া জাতকরণ শিল্পনগরীর প্রকল্প পরিচালক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও ENRAC এর ইনভাইরনমেন্ট স্পেসালিষ্ট হাফসা আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তামিম হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ইমরান কবির, ঠাকুরগাঁও জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মাহমুদুল কবির এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

এছাড়াও বিসিক শিল্প নগরী এলাকার উদ্যোক্তা, জমির মালিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

‎নতুন তিন রুটে বাস চালুর দাবিতে কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি

আগামী বছর সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা হবে: ববি হাজ্জাজ

ইরানের ‘পিকঅ্যাক্স’ স্থাপনায় শিগগির হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ

আন্তর্জাতিক শ্রম সংস্থার গণতন্ত্রায়ণ প্রক্রিয়ার নেতৃত্বে বাংলাদেশ

বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীকে জীবননাশের হুমকির প্রতিবাদে কুয়েটে বিক্ষোভ মিছিল

নজরুল বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল

কুয়েট আইআইসিটির হাতে ইনকিউবেশন সেন্টার পরিচালনার দায়িত্ব